রবিবার , ৯ নভেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন ইবি শিক্ষার্থীদের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ণ

ইবি প্রতিনিধি

বাংলাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা।

রোববার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ছিল বিভিন্ন দাবিনামা সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার। এর মধ্যে ছিল “প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ তৈরি করতে হবে; নৈতিক প্রজন্ম গড়তে হলে, ধর্মীয় শিক্ষায় বিকল্প নেই; ধর্মহীন শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা; ধর্মীয় শিক্ষা নৈতিকতার ভিত্তি; ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও” প্রভৃতি শ্লোগান।

শিক্ষার্থীরা বলেন, দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষা থাকলেও সেখানে কোনো প্রশিক্ষিত ধর্মীয় শিক্ষক নেই। অনেক ক্ষেত্রে অমুসলিম বা ইসলামের বিষয়ে অজ্ঞ শিক্ষকরা এই পাঠদান করছেন, যা মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের জন্য দুঃখজনক। ফলে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই ধর্মীয় চেতনা থেকে দূরে সরে যাচ্ছে।

তারা আরও বলেন, “৯০ শতাংশ মুসলমানের দেশে ধর্মীয় শিক্ষার প্রতি এমন উদাসীনতা মেনে নেওয়া যায় না। শিশুরা যেন সঠিকভাবে ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারে, সে জন্য প্রাথমিক বিদ্যালয়ে অবশ্যই ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।”

মানববন্ধনে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ ইহসান ভূঁইয়া বলেন, “আমাদের শিশুরা প্রাথমিক শিক্ষা শেষ করেও নামাজ পড়ার নিয়ম বা কুরআন তেলাওয়াতের সঠিক পদ্ধতি জানে না। এটা অত্যন্ত লজ্জাজনক। স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় পরও এই দাবি পূরণ না হওয়া অবহেলার পরিচায়ক।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের পর অন্তবর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা আশাবাদী ছিলাম যে তারা এই বিষয়টি গুরুত্ব দেবে। কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মুসলমানদের ধর্মীয় দাবিকে অবহেলা করা মানে আগুন নিয়ে খেলা করা। প্রয়োজনে আমরা রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করব।”

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে না খাইয়ে ঘণ্টা পর ঘণ্টা ব্যায়াম করান স্বামী!

পীরগঞ্জ পৌর শহরে রাতের বাজারে ইউএনওর হঠাৎ অভিযান, ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশ

আমীরে জামায়াতের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত- ডা. শফিকুর রহমান

যশোর–১ (শার্শা) আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন– লিটন

ইবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক গবেষণা সম্মেলন ‘কম্পাস-২০২৫’ সম্পন্ন

‘অসুরের মুখে দাড়ি ও প্রধান উপদেষ্টার মুখাবয়বে অসুর তৈরি একই সূত্রে গাঁথা’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ফলাফল দেখবেন যেভাবে

যশোর আইনজীবী স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, ৯৯৯ কলে উদ্ধার

আরবি ভাষা শিক্ষার গুরুত্বে জাতীয় সেমিনার

নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন।