বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ড্রিম প্রি-ক্যাডেট একাডেমির অনুষ্ঠানে অতিথি আমির হামজা ও আফজাল হোসাইন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৪, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ

আলী হোসেন, কুষ্টিয়াঃ কুষ্টিয়ার কুমারখালীর পৌর শহরে সুনামধন্য শিশু শিক্ষা কেন্দ্র ড্রিম প্রি-ক্যাডেট একাডেমির অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেম ও কুষ্টিয়া – ৩ ( কুষ্টিয়া সদর ) আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা ও কুমারখালী উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর ও কুষ্টিয়া -৪ ( কুমারখালী – খোকসা ) আসনের এমপি প্রার্থী আফজাল হোসাইন।

৪ ই ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পৌর শহরের উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ড্রিম প্রি -ক্যাডেট একাডেমির কোরআন ছবক অনুষ্ঠান কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে শুরু হয়।

প্রতিষ্ঠানের পরিচালক ও তরুণ সমাজসেবক শামসুজ্জামান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী আলোচনা করেন, প্রতিষ্ঠানের মহা-পরিচালক, সাবেক মেধাবী ছাত্রনেতা, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ ইমরান হোসাইন। তিনি উদ্বোধনী আলোচনায় বলেন, সু-শিক্ষা জাতির মেরুদণ্ড। সে-ই মেরুদণ্ড মজবুত করার লক্ষে ড্রিম প্রি ক্যাডেট একাডেমি গড়ে উঠেছে । এখানকার ছাত্ররা জেনারেল শিক্ষার পাশাপাশি নৈতিক গাউড পেয়ে থাকে। আর সে-ই নৈতিক গাউডের উৎস হলো, আল – কোরআন। তিনি এসময় আরো বলেন, আমরা বিশ্বাস করি সমাজ দেশ জাতিকে কাঙ্ক্ষিত ভাবে গড়ে তুলতে হলে শিক্ষার মান বৃদ্ধির বিকল্প নেই। আমরা আমাদের শিক্ষার মান বৃদ্ধিতে অঙ্গীকারবদ্ধ।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইমরান হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, কুষ্টিয়া -৪ ( কুমারখালী – খোকসা ) আসনের এমপি প্রার্থী আফজাল হোসাইন। তিনি এসময় বলেন, শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে যোগ্য মানুষ গড়ার অঙ্গিকার নিয়ে কাজ করছে ড্রিম প্রি ক্যাডেট একাডেমি পরিবার। আমরা আশা করি এ-ই প্রতিষ্ঠান তার সুনাম ও সুখ্যাতি ধরে রাখবে এবং আলোকিত মানুষ গড়ে তোলার জন্য অবদান রাখবে।
এসময় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, বিশিষ্ট আলেম ও কুষ্টিয়া – ৩ ( কুষ্টিয়া সদর ) আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা।

ড্রিম প্রি ক্যাডেট একাডেমির সহকারী প্রধান শিক্ষক ওবায়দুল্লাহ রহমানের সহ- সঞ্চালনায় এসময় আরো আলোচনা করেন, বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা জুলফিকার আলি, সাবেক ছাত্রনেতা ও পৌর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডঃ রবিউল ইসলাম এপিপি।

ড্রিম প্রি-ক্যাডেট একাডেমির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষিকা, পরিচালক – সহকারী পরিচালক , কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

শহীদ হাদী ও কবি নজরুল ইসলামের কবর জিয়ারতে জকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা

হরতালের ঢাক আওয়ামী লীগের জনজীবনে নেই হরতালের কোন প্রভাব।সবকিছুই স্বাভাবিক চলছে

কেউ আমাদের সঙ্গে জোট বাধলে স্বাগত: নাহিদ

এমপি সাহেব হিসাব দাও’—নতুন রাজনৈতিক সংস্কৃতির অঙ্গীকার জামায়াত প্রার্থী মো. মহসীন

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ২ জন মাদক কারবারি গ্রেফতা

নিউ ইয়র্কে নেতাদের ওপর আ.লীগের হামলায় এনসিপির উদ্বেগ

নির্বাচনী গণসংযোগ চট্টগ্রাম -১ আসন

সিলেট মহানগর শিবিরের উদ্যোগে জুলাই বিপ্লব পরবর্তী তরুণদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ইবি বৈষম্যবিরোধীদের গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা

প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।