বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

শহীদ হাদী ও কবি নজরুল ইসলামের কবর জিয়ারতে জকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৮, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে সদ্য নির্বাচিত প্রতিনিধিরা আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান  হাদী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁদের কবর জিয়ারত করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত শহীদ হাদী ও কবি কাজী নজরুল ইসলামের কবর প্রাঙ্গণে উপস্থিত হন জকসুর নবনির্বাচিত নেতারা। প্রথমে শহীদ হাদীর কবর জিয়ারত ও দোয়া শেষে কবি নজরুল ইসলামের কবর প্রাঙ্গণে গিয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা।

সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মোনাজাতে সাধারণ সম্পাদক (জিএস), সহসাধারণ সম্পাদক (এজিএস)সহ জকসু নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) সহসভাপতি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমও সেখানে উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে ভিপি রিয়াজুল ইসলাম বলেন, জকসু নির্বাচনে বিজয়ের পর শহীদ হাদীর প্রতি শ্রদ্ধা জানানো তাঁদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রাষ্ট্র শহীদ হাদীর হত্যার বিচার নিশ্চিত করতে পারেনি, যা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক ও লজ্জাজনক।

তিনি আরও বলেন, শহীদ হাদীর আদর্শ ও জাতীয় কবি নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা তাঁদের চলার পথে প্রেরণা যোগায়। জুলুম, স্বৈরতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গলে চা বাগানে লেকের পাশ থেকেবিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার

নিখোঁজ সুফিয়া বেগমের সন্ধান চাই

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অবমাননাকর বক্তৃতা প্রদানের প্রতিবাদে বাগছাসের বিক্ষোভ সমাবেশ।

ড. ইউনূসের সফরে জাতিসংঘে যাচ্ছেন জামায়াত নেতা ডা. তাহের

ডুয়েটে দুইদিন ব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ বিষয়ক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স শুরু

ইউনিয়ন কৃষকদলের কমিটি প্রত্যাখান করলো উপজেলা বিএনপি

‎মোংলা বন্দরে ভারত থেকে এলো ৫ হাজার টন চাল

আদানির সব বকেয়া পরিশোধ করলো বাংলাদেশ।

হলুদ ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ : শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা