শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ওসমান হাদির সুস্থতা কামনায় ইবিতে দোয়া-মোনাজাত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৩, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ওসমান হাদি ইতিহাস সচেতন ও স্পষ্টবাদী একজন মানুষ। তিনি জুলাই বিপ্লবের চেতনা ধারণকারী তরুণদের অন্যতম এবং অতীতের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল।

তিনি আরও বলেন, গণআন্দোলনের সময় রাজপথে অনেকেই ছিলেন এবং যেকোনো সময় হামলার ঝুঁকি থেকে কেউই মুক্ত নয়। তাই জুলাই বিপ্লবের অগ্রণী ভূমিকা রাখা তরুণদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার বক্তব্যে বলেন, ওসমান হাদি ন্যায় ও সত্যের পক্ষে নির্ভীক কণ্ঠ। তিনি ব্যক্তিগত কোনো স্বার্থ ছাড়াই দেশের জন্য কাজ করে যাচ্ছেন এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, যেখানে জুলাই বিপ্লবের চেতনা প্রতিফলিত হবে।

তিনি বলেন, হাদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি নন; তিনি সবার। তার ওপর সংঘটিত হামলা আমাদের সম্মিলিত বিবেককে নাড়া দিয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

রাশিয়ায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

কাচা বাজারে ৮০ টাকার নিচে নেই কোন সবজি। হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত মানুষ

প্রক্টরের বিরুদ্ধে সার্টিফিকেট তোলার আবেদন পত্র আটকে রাখার অভিযোগে গোবিপ্রবি শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

আফগানিস্তান মধ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে একটি সেতু হয়ে উঠেছে

হাদী হত্যার প্রতিবাদে আকবরশাহ থানা জামায়াতের বিক্ষোভ মিছিল চট্টগ্রাম

কুমারখালীতে যুব জামায়াতের কার্যালয় উদ্ভোদন ও যুব সমাবেশ

এবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলো ফ্রান্স

ডাকসুতে শিবিরের জয় শুভেচ্ছা জানালেন পাকিস্তান জামাত ইসলামি

কুষ্টিয়ার কুমারখালীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

মানিকগঞ্জে ভাড়া বাসায় দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার