হাদী হত্যার প্রতিবাদে আকবরশাহ থানা জামায়াতের বিক্ষোভ মিছিলচট্টগ্রাম :ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে শুক্রবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।থানা আমীর আবদুল হান্নান চৌধুরীর নেতৃত্বে এক মিছিলটি কর্নেল হাট থেকে শুরু হয়ে একে খান মোড়ে গিয়ে শেষ হয়।মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন হাদী হত্যা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। যুগ যুগ ধরে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালিয়ে আসছে এটি তার ধারাবাহিকতার একটি অংশ। ঢাকার পিলখানা হত্যাকাণ্ড,আবরারকে পিটিয়ে হত্যা,সর্বশেষ ওসমান হাদী হত্যা এর সবকিছুই ভারতের নির্দেশে হয়েছে।ভারত আজ খুনিদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। তারা ভারতের কাছে শেখ হাসিনাসহ সকল খুনিদের ফেরত দাবী করেন।বক্তারা আরো বলেন এক হাদীকে খুন করে লক্ষ হাদীকে দমিয়ে রাখা যাবেন। জামায়াত এদেশের অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করছে।ভবিষ্যতে জামায়াত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র দৃঢ়ভাবে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। সমাবেশে বক্তব্য রাখেন থানা আমীর আবদুল হান্নান চৌধুরী, থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারী কাজী মোহাম্মদ শাহীন, ওয়ার্ড আমীর আবদুল করিম প্রমুখ।



















