মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

কুমারখালীতে যুব জামায়াতের কার্যালয় উদ্ভোদন ও যুব সমাবেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৫ ৮:৪৪ পূর্বাহ্ণ

আলী হোসেনঃ দুনিয়ার সব পরিবর্তনে বড় ভূমিকা পালন করেছে যুবসমাজ। দেশের অতি সাম্প্রতিক যে পরিবর্তন এসেছে তার পিছনে বড় ভূমিকা ছিল যুবকদের। যুবকদের ত্যাগ কুরবানির মধ্যে দিয়েই জুলাই বিপ্লব সফল হয়েছে। এ-ই সফলতা ধরে রাখতে হবে।

১০ ই নভেম্বর সোমবার রাত সাড়ে ৭ টায় কুষ্টিয়ার কুমারখালীর পৌর শহরের সোনাবন্ধু মার্কেটে যুব জামায়াতের কার্যালয় উদ্ভোদন ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এ-সব কথা বলেন, সাবেক ছাত্রনেতা ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর, কুষ্টিয়া – ৪ ( কুমারখালী – খোকসা ) আসনের এমপি প্রার্থী আফজাল হোসাইন।

পৌর যুব জামায়াতের সভাপতি, সাবেক ছাত্র নেতা ও কুমারখালী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হাফেজ মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতাকালে আফজাল হোসাইন এসময় যুবকদের উদ্দেশ্য আরো বলেন, মনে রাখবা স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। জুলাইয়ে পরাজিত শক্তি প্রতিনিয়ত দেশে বিশৃঙ্খলা করার পায়তারা করছে। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ-ই সব বিশৃঙ্খলা বিছিন্ন কোন ঘটনা নয় ; পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। যুবকদের সর্তক থাকতে হবে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে।

কার্যালয় উদ্ভোদন ও যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক ছাত্র নেতা ও জেলা যুব জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মোমিন বিশ্বাস, পৌর জামায়াতে ইসলামীর আমীর ও পৌর মেয়র প্রার্থী অ্যাডঃ রবিউল ইসলাম এপিপি, উপজেলা যুব জামায়াতের সভাপতি মিজানুর রহমান শেলী।

সাবেক ছাত্র নেতা ও পৌর যুব জামায়াতের সেক্রেটারি হাফেজ জয়নাল আবেদীনের সঞ্চালনায় এসময় আরো বক্তৃতা করেন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইমরান হোসাইন, সাবেক ছাত্র নেতা আব্দুল মোতালেব, নন্দোলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা শাহাদৎ হোসেন সহ স্হানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - ধর্ম