শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

দৌলতপুরে উত্তাল পদ্মা পাড়: স্থায়ী বাঁধের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ


তানভীর আজাদ
দৌলতপুর কুষ্টিয়া :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশাল মানববন্ধন ও মানবশৃঙ্খল কর্মসূচি পালিত হয়েছে। ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা হারানো বিপুলসংখ্যক ক্ষতিগ্রস্ত মানুষ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নিয়ে নদী রক্ষার জোরালো দাবি জানান।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪:৩০ মিনিটে মরিচা ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সাধারণ জনগণ ও সচেতন মহলের উদ্যোগে নদী ভাঙন কবলিত এলাকায় এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে নদী ভাঙনের জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন। তারা স্লোগান দেন— “Erosion is not natural, neglect is” এবং “Save Padma, Save Daulatpur”। বক্তারা বলেন, বছরের পর বছর ভাঙনের ফলে মরিচা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা আজ নদীগর্ভে বিলীন। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ স্থাপন এবং টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণের মাধ্যমে এই জনপদ রক্ষার দাবি জানান তারা।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে পদ্মার অব্যাহত ভাঙনে দৌলতপুরের অনেক পরিবার তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ বিরাজ করছে।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে নদী তীর সংরক্ষণে কার্যকর পদক্ষেপ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা না হয়, তবে আগামীতে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

নিরাপদ অভিবাসন ইস্যুতে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

গণভোট বাতিলের প্রতিবাদে ইবিতে বৈছাআ’র মানববন্ধন

ড. ইউনূসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ১০০০ পিস ইয়াবা সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ১০০০ পিস ইয়াবা সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।

শেখ হাসিনার মতোই ইবি প্রশাসন অথর্ব হয়ে পড়েছে: ইবি ছাত্রদল আহ্বায়ক

আন্তর্জাতিক গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী ছয় শিক্ষার্থীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে ফায়ারকর্মীসহ আহত ৫

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে ৩ প্রার্থীরপক্ষে মনোনয়নপত্র উত্তোলন

দেশের সাত জেলায় ঝড়ো হাওয়া, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সারজিস আলমের শ্বশুর হলেন হাইকোর্ট এর বিচারপতি