শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

হাদি হত্যার বিচার দাবীতে চট্টগ্রামে ‘কফিন মিছিল’

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৫ ২:০১ অপরাহ্ণ


চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার ও প্রতিবাদে শুক্রবারের দুপুরটা বিক্ষোভে উত্তাল ছিল চট্টগ্রাম নগরী। ‘জুলাই ঐক্যের’ ব্যানারে দুপুরে নামাযের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে কফিন মিছিল করা হয়। যেখানে গেল বছরের জুলাই-অগাস্ট মাসের আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনও অংশগ্রহণ করে। জুলাই ঐক্যের ব্যানারে জাতীয় পতাকা মোড়ানো প্রতিকী কফিন নিয়ে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বের হওয়া মিছিলটি জামালখান মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ, ওসমান হাদির খুনিকে দ্রুত গ্রেপ্তারের দাবির পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদমুক্ত দেশ গড়ার কথা বলেন।
সমাবেশে জুলাই ঐক্যের সংগঠক আবরার হাসান রিয়াদের সঞ্চালনায় বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইবনে হাসান জিয়াদ বলেন, ওসমান হাদি হত্যার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, আইন উপদেষ্টা আসিফ নজরুল এড়াতে পারে না। হত্যাকারীদের জীবিত বা মৃত দেশে ফিরিয়ে আনতে হবে।

জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির।
মব ট্যাগ দিয়ে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়েছেন, তাদের বিচার দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব তৌসিফ ইমরোজ।

গণঅধিকার পরিষদের নেতা জসীম উদ্দিন বলেন, অতীতের যেকোনো সরকারের চেয়ে সবচেয়ে বেশি জনসর্থন নিয়ে ইন্টেরিম সরকার গঠিত হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে তারাই সবচেয়ে ব্যর্থ সরকার। সমাবেশে বক্তরা জুলাই আন্দোলনকারীদের ওপর কোনো হামলা হলে দলমত ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিবাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, হাদির স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ধৈর্য্যসহ আন্দোলন চালিয়ে নিতে হবে। কোনো ধরনের উস্কানিতে পা দেওয়া যাবে না।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবশক্তির নেতা টিপু সুলতান, জুলাই আন্দোলনে নিহত মাহবুবর রহমানের ভাই মঞ্জুর আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল দেওয়ান হাট মোড়ে গিয়ে শেষ হয়।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

আমাদের তিনটি মৌলিক অঙ্গীকার হলো- শিক্ষা সংস্কার, দুর্নীতি দমন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠন- ডা. শফিকুর রহমান

শহীদ হাদী ও কবি নজরুল ইসলামের কবর জিয়ারতে জকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা

সিলেট মহানগরীর উদ্যােগে এফডিইবি এর গৌরবোজ্জল ২৮ তম প্রতিষ্ঠা বার্ষীকি পালিত

দুর্গাপূজায় ৩১৫৭৬ মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার

খাজানগর থেকে নিখোঁজ গৃহবধূ ১১ দিন পর ফিরলো বাবার বাসায়

রংপুরে অনলাইন জুয়ায় টাকা খুইয়ে ঋণগ্রস্ত তরুণের আত্মহত্যা

ধর্ম অবমাননার দায়ে প্রথম আলোর সম্পাদক সহ তিনজনের বিরুদ্ধে মামলা

ইউজিসির বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিলেন ইবির দুই শিক্ষক

কার্বন নিঃসরণ কমাতে চীনের যুগান্তকারী অঙ্গীকার

খুলনায় দৌলতপুরে বিএনপি নেতার বাসভবনে তিন রাউন্ড গুলি