বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

যশোর-৩ সদর আসনে অমিতের পক্ষে বিএনপির মনোনয়ন সংগ্রহ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৪, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ

মনির হোসেন জেলা প্রতিনিধি যশোর:-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রহের সময় কালেক্টরেট চত্বরে জেলা বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি মুফতি আবদুল মান্নান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নেতৃবৃন্দ বলেন, যশোর সদর আসনে এবার জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে অনিন্দ্য ইসলাম অমিতই ধানের শীষের যোগ্য কণ্ঠস্বর। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় যশোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আশেক হাসান জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় সবধরণের পদক্ষেপ গ্রহণ করছে।#

প্রেরক:-
মো,মনির হোসেন,
বেনাপোল যশোর।
তারিখ:-২৪/১২/২৫
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

বেশিক্ষণ হয়তো প্রতিরোধ করতে পারবো না আপনারা৷ আমাদের বাচান

কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি আনছার প্রামানিক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান

টাইফুন রাগাসার আঘাতে বিপর্যস্ত তাইওয়ান, নিহত ১৪

আন্দোলনকারীদের ওপর ‘ছত্রীসেনা’ দিয়ে বোম্বিং করার নির্দেশ দেন হাসিনা

কুমার শানুকে নিয়ে বিস্তর অভিযোগ প্রথম স্ত্রীর

চীনের যুবকের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম।অতঃপর চীনা যুবক এখন কুষ্টিয়া

শত্রুতা করে বিষ দিয়ে পুকুরের মাছ মেরে ফেললো শত্রুরা কৃষকের ৪ লাখ টাকা ক্ষতি

আন্তর্জাতিক সম্মেলনে সেরা ইবি শিক্ষার্থীদের গবেষণাপত্র

কুয়াশার চাদরে দোহার, দিনভর মেলেনি সূর্যের দেখা

জামায়াত নেতা শেখ সাইদুলের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন