শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

নতুন বছরের প্রথমদিন থেকেই ভারতের পেট্রাপোলে বন্দরে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ফি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩, ২০২৬ ৫:৩১ পূর্বাহ্ণ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: -নতুন বছরের প্রথম দিন থেকেই খরচ বেড়েছে ভারত-বাংলাদেশ স্থলপথে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল থেকে দেশের সর্ব বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল দিয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক যাত্রীদের কাছ থেকে ২শ’ থেকে ৫শ’ রুপী ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ (পিইউসি) আদায় শুরু হয়েছে।
ভারত সরকারের স্থল বন্দর কর্তৃপক্ষের (ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়া-এলপিএআই) সিদ্ধান্ত অনুযায়ী গত ৩০ ডিসেম্বর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) পেট্রাপোল বন্দরের ম্যানেজার কামলেশ সাইনি সাক্ষরিত এক অফিস মেমোর মাধ্যমে এই সিদ্ধান্তের বিস্তারিত জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, জিএসটি-সহ নির্ধারিত যাত্রী পরিষেবা ফি হিসেবে ভারতীয় ও বাংলাদেশসহ প্রতিবেশী দেশের নাগরিকদের কাছ থেকে ২শ’ রুপি এবং তৃতীয় দেশের নাগরিকদের কাছ থেকে ৫০০ রুপি বা ৫ মার্কিন ডলার আদায় করা হচ্ছে।
তবে ১০ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়ে ফি নির্ধারণ করা হয়েছে ৫০ রুপি। এছাড়া ভারত সরকারের তালিকাভুক্ত সরকারি কিছু নির্দিষ্ট কর্তৃপক্ষ ও সংস্থাকে এই ফি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে আন্তর্জাতিক যাত্রী পরিষেবার মান আরও উন্নত ও গতিশীল করতেই এই চার্জ চালু করা হয়েছে।
একইসাথে যাত্রীদের ভোগান্তি কমাতে চালু করা হয়েছে ডিজিটাল বুকিং ব্যবস্থা। যাত্রীরা নিজেদের সুবিধামত,

অথবা মোবাইল অ্যাপ ব্যবহার করে মোবাইল নম্বর বা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে লগ ইন করে স্লট বুক করতে পারবেন। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে­ স্টোর এবং আইওএস স্টোর উভয় প্ল্যাটফর্মে উপলব্ধ করা যাবে। এছাড়াও, রেজিস্ট্রেশনের জন্য কিউআর কোড স্ক্যান করার সুবিধাও থাকছে।

তবে, নতুন এই সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের সামনে ভারতগামী যাত্রী আব্দুর রহিমসহ একাধিক যাত্রী জানান, নতুন বছরে প্রথম দিনেই পেট্রাপোল স্থলবন্দরে ট্যাক্স চালু হওয়ায় পাসপোর্ট যাত্রীদের আর্থিক চাপ আরও বেড়েছে। এর আগে বাংলাদেশ সরকার দফায় দফায় ট্রাভেল ট্যাক্স বাড়িয়ে সর্বশেষ যাত্রীপ্রতি এক হাজার টাকা এবং পোর্ট ট্যাক্স ৫৬ টাকা নির্ধারণ করে। তার ওপর ভারত সরকার নতুন করে ২শ’ রুপি পোর্ট ট্যাক্স আরোপ করায় বিশেষ করে রোগাক্রান্ত-গরিব ও অসহায় মানুষের জন্য এটি নতুন বোঝা হয়ে দাঁড়িয়েছে।

পাসপোর্ট যাত্রী রোমানা বলেন, “নতুন বছরের শুরুতে আমরা আশা করেছিলাম ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা জটিলতা নিরসন হবে এবং ট্যুরিস্ট ভিসাসহ সব ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে। কিন্তু তার বদলে নতুন করে ভারত-বাংলাদেশী পাসপোর্ট যাত্রীদের ওপর ২শ’ রুপি ফি আরোপ করায় হতাশা বেড়েছে।” ১ জানুয়ারি থেকে এই চার্জ কার্যকর হওয়ায় ভারত-বাংলাদেশ স্থলপথে যাতায়াতকারী সব আন্তর্জাতিক যাত্রীকেই এখন অতিরিক্ত এই খরচ বহন করতে হচ্ছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

যাত্রাবাড়ীতে বাসায় এসি বি স্ফো র ণে একই পরিবারের চারজন দ গ্ধ.

টাঙ্গাইলে নূরানী স্কলারশিপ–২০২৫ এর ফলাফল হস্তান্তর

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য ০৪ (চার) বোতল ভারতীয় মদ উদ্ধার। গ্রেফতার-০১(এক) জন।

ইবিতে হাদির গায়েবানা জানাযা ও বিক্ষোভ মিছিল

ট্রাম্পকে বিরল খনিজ দেখালেন পাকিস্তানের সেনাপ্রধান

জাতীয় সমাবেশে জনদূর্ভোগ হওয়ায় অগ্রিম ক্ষমা চাইলো জামাত

যশোর-১ (শার্শা) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ প্রার্থী

‎ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরের ই-টিকেটিং সেবা চালু

আমীরে জামায়াতের সঙ্গে ডেনমার্কের মান্যবর রাষ্ট্রদূত মি. ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এর সৌজন্য সাক্ষাৎ

ডাকসু’ ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের ও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ- ডা. শফিকুর রহমান