শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

টাঙ্গাইল এসোসিয়েশন উত্তরা’র মানবিক উদ্যোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩, ২০২৬ ৫:৫৫ পূর্বাহ্ণ

সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর:
কনকনে শীত। দিন যত যাচ্ছে, শীতের তীব্রতাও ততই বাড়ছে। এই দুর্যোগময় সময়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষ। শীতের এই কঠিন বাস্তবতায় উষ্ণতার পরশ ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও মানবিক উদ্যোগে এগিয়ে এসেছে টাঙ্গাইল এসোসিয়েশন উত্তরা ও সাউদার্ন ক্লোথিংস লিমিটেড।

সংগঠনটি চলতি শীত মৌসুমে টাঙ্গাইল জেলার ৫০টি উপকেন্দ্র এবং রাজধানীর উত্তরা এলাকার ১৮টি সেক্টরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, মক্তব ও ছিন্নমূল ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এই কার্যক্রমের মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সংগঠনটি।

সংগঠন সূত্রে জানা যায়, এ বছর ইতোমধ্যে ৫ হাজার কম্বল, ১৫ হাজার চাদর, ৮ হাজার সোয়েটার ও ১০ হাজার শীতটুপি বিতরণ সম্পন্ন হয়েছে। শীতবস্ত্র পেয়ে অনেক অসহায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, চোখেমুখে ফুটে উঠছে কৃতজ্ঞতার ছাপ।

এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের সভাপতি খন্দকার ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু মিয়ার তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় সুষ্ঠু ও পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি এ মহতী উদ্যোগে ইসি কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাধারণ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং বিশেষ অনুদান কর্মসূচিকে আরও গতিশীল করেছে।

টাঙ্গাইল এসোসিয়েশন উত্তরা’র এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুধু সহায়তা নয়, বরং সমাজের প্রতি দায়িত্ববোধ ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আয়োজকদের প্রত্যাশা—এই উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

চাদা না পেয়ে স্বামী বেধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করলো ছাত্রদল

পায়ে হেঁটে ১৫০ কিঃমিঃ পরিভ্রমণে গোবিপ্রবির ২ গার্ল ইন রোভার 

কুমিল্লায় বাহার-সূচনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

৭ বছরেও কাজে আসছে না মহেশপুর পানি শোধনাগার

ইবিতে শহীদ হাদির হত্যার বিচার দাবিতে মুক্তিকামী জনতার বিক্ষোভ

গোপালগঞ্জের কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে বড়দিন পালিত

ক্যাসিনো সেলিমের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি

কুয়াশার চাদরে দোহার, দিনভর মেলেনি সূর্যের দেখা

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে পুলিশসহ ১০ জন ট্যাটাবিদ্ধ, অগ্নিসংযোগ

জায়েদ খানকে তানজিন তিশা বললেন আমি মা হতে চাই