বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইন্সট্রাক্টর থেকে চিফ ইন্সট্রাক্টর পদে উন্নীত হলেন কেমিক্যাল ডিপার্টমেন্টের মোঃ মুর্শিদ আলম সিদ্দিকী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৭, ২০২৬ ৮:৪৫ পূর্বাহ্ণ

আরমান খান ছামির, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কেমিক্যাল ডিপার্টমেন্টের ইন্সট্রাক্টর মোঃ মুর্শিদ আলম সিদ্দিকী কে চিফ ইন্সট্রাক্টর পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তর এই পদোন্নতির ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মিকাইল স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারের শিক্ষক/কর্মকর্তাদের নির্দিষ্ট পদ ও বেতনস্কেলে পদোন্নতি প্রদান করা হয়েছে।

পদোন্নতি অনুযায়ী, মোঃ মুর্শিদ আলম সিদ্দিকীর বেতনস্কেল জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেড (৩৫,৫০০–৬৭,০১০ টাকা) প্রাপ্য হবেন।।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তা/শিক্ষকগণকে মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা বরাবর ই-মেইল (techedu09@gmail.com) অথবা সরাসরি যোগদানপত্র দাখিল করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর পদোন্নতি আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ - ধর্ম