বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

দেশজুড়ে দশটি ভোটের গাড়ি, দৌলতপুরে চালিয়েছে সচেতনতামূলক প্রচারণা:

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৮, ২০২৬ ৬:২৫ পূর্বাহ্ণ


তানভীর আজাদ দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে গণভোটের গুরুত্ব পৌঁছে দিতে দেশজুড়ে একযোগে নামানো হয়েছে মোট দশটি ‘ভোটের গাড়ি’। এরই অংশ হিসেবে একটি ভোটের গাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সচেতনতামূল প্রচারণা চালিয়েছে।
বুধবার সকালে উপজেলার তারাগুনিয়া বাজারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যে আয়োজিত এই কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, শহীদ আবরার ফাহাদ ও ফেলানী হত্যাকাণ্ডসহ দেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলি নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন।

এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে প্রচারণা অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন। ভোটের গুরুত্ব, শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান এবং গোপন ব্যালট নিশ্চিত করার বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরা হচ্ছে এসব কার্যক্রমে।

এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে বসবাসরত ভোটারদের সচেতন করতে বিশেষ মতবিনিময় সভা ও প্রচারণা চালানো হয়। রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের মোট ১৭টি ভোটকেন্দ্র এলাকায় অনুষ্ঠিত এসব সভায় ভোটারদের নির্বাচনে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হয়।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দেশব্যাপী পরিচালিত দশটি ভোটের গাড়ির মধ্যে দৌলতপুর উপজেলার এই গাড়িটি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গিয়ে ভোটারদের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দিচ্ছে।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াবে এবং একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

কনটেন্ট ক্রিয়েটরদের দুঃসংবাদ দিলো ইউটিউব

শ্যামনগরে অজ্ঞাত ব্যক্তির দাফন সম্পন্ন করল সিডিও

সুদানের পশ্চিমাঞ্চলীয় ভূমি ধ্বস

শুধু আওয়ামী লীগ বললে ভারতের বর্ডার খুলে দেওয়া হচ্ছে: বিএনপি নেতা

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু আটক।

প্রক্টরের বিরুদ্ধে সার্টিফিকেট তোলার আবেদন পত্র আটকে রাখার অভিযোগে গোবিপ্রবি শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

ময়মনসিংহে রেলস্টেশনসংলগ্ন ভাসমান পরিবারের পুনর্বাসনে শিক্ষার্থীদের উদ্যোগ, অতীতের ‘ব্যবহার’ ও বঞ্চনার অভিযোগ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

মিস্টের এআই সামিটে রানার্স-আপ ইবির বিএমই’র নিডল ভিশন টিম

শ্যামনগরে মৎস্যচাষীদের দক্ষতা বৃদ্ধিতে ডুমুরিয়া অভিজ্ঞতা বিনিময় সফর