আরমান খান ছামির, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা।
‘বাণী অর্চনা ১৪৩২’ শীর্ষক এই আয়োজনকে ঘিরে ইনস্টিটিউটের সনাতনী শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আগামী ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ (২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার) বসন্তী পঞ্চমী তিথিতে ইনস্টিটিউট মিলনায়তনে স্থাপিত অস্থায়ী মণ্ডপে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সরস্বতী মায়ের আরাধনা, পুষ্প অর্পণ ও মূল পূজা অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) দেবীর আগমনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। মূল পূজার দিন ২৩ জানুয়ারি (শুক্রবার) সকাল ৮টায় দেবীর আহ্বান, সকাল ১০টায় পুষ্পাঞ্জলি অর্পণ এবং দুপুর ১টা থেকে প্রসাদ বিতরণ করা হবে।
এছাড়া, ২৪ জানুয়ারি (শনিবার) সকাল ৮টায় প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে এ বছরের সরস্বতী পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
ইনস্টিটিউটের সনাতনী শিক্ষার্থীদের পক্ষ থেকে সর্বস্তরের ভক্ত, শুভানুধ্যায়ী ও শিক্ষার্থীদের এই ধর্মীয় আয়োজনে উপস্থিত থেকে উৎসবকে সার্থক করার জন্য বিনীত আহ্বান জানানো হয়েছে।



















