শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

গোবিপ্রবির ৩২ শিক্ষার্থী পাচ্ছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৬, ২০২৬ ৫:৪৮ পূর্বাহ্ণ

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি:
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে গবেষণা খাতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ (এনএসটি) পাচ্ছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৩২ জন শিক্ষার্থী।জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান, খাদ্য ও কৃষি বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান—এই তিনটি গুরুত্বপূর্ণ গ্রুপে মেধা ও গবেষণাগত উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে তারা এ ফেলোশিপ অর্জন করেন।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপসচিব ফেরদৌস আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেলোশিপপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী ৫৪ হাজার টাকা করে আর্থিক অনুদান পাবেন।
প্রসঙ্গত, গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করতে ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে ভৌত বিজ্ঞান, জীব ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান, এই তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থী ও গবেষকদের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান করে আসছে সরকার। 
নির্ধারিত কমিটির মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের আবেদন যাচাই-বাছাই এবং সাক্ষাৎকারের ভিত্তিতে এই ফেলোশিপ প্রদান করা হয়।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

ময়মনসিংহ ইয়ুথ ক্লাবের উদ্যোগে থার্টি ফার্স্ট নাইট অপসংস্কৃতি প্রতিরোধ ক্যাম্পেইন শুরু

পিআর সম্পর্কে ধারণা নেই ৫৬ শতাংশের: জনগণের নির্বাচন ভাবনা জরিপ

ভূঞাপুরে জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

নিখোঁজ সুফিয়া বেগমের সন্ধান চাই

গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইশ্বরগঞ্জ-৮ বিএনপি মনোনীত এমপি প্রার্থীর

কলেজছাত্রীর ওড়না ও বাবার লুঙ্গি খুলে মারধর: দু’ছাত্রদল নেতা বহিষ্কার

বেনাপোল স্থলবন্দর দিয়ে তিনদিনে সাড়ে ৪ হাজার পাসপোর্টধারীর যাতায়াত

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন দিতে হবে এবং ৫ দফা দাবী মানতে হবে

বাংলাদেশে আসছেন জাকির নায়েক