বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি : একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। তবে একটা গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমি আমার অস্তিত্বেকে হারিয়ে ফেলবো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজতি নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমার কাছে মনে হয়, আমাদের শেকড়টাকে আমাদের জানা উচিত। আমরা ১৯৭১ সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব। আমাদেরকে নতুন দেশ দিয়েছে, ভূখন্ড দিয়েছে। আমাদের সামনে অনেকগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে।

আমাদেরকে বেঁচে থাকাবার, সামনে এগিয়ে যাবার ও আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। এটা কিন্তু খুব জরুরী।

মির্জা ফখরুল বলেন, দূর্ভাগ্যজনক ভাবে একটি গোষ্ঠী ওই একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবেনা। সেজন্যে আমি সবসময় এই কথটা বলি- একাত্তর হচ্ছে আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে।

১৯৭১ সালে হিন্দু, মুসলমান-বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসাথে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি।

মির্জা ফখরুল বলেন, এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা প্রচারণা করা হচ্ছে। যেটা আমাদের স্বাভাবিক ভাবে চিন্তার মধ্যে পরে।

তিনি বলেন, প্রিয় ভাই-বোনেরা পাঁচ বছর পর নির্বাচন একটাই আসে, আর যে ভোট আমরা দেই এই ভোটটাকে বলা হয়- পবিত্র আমানত। আমাদের ধর্মের ভাষায় বলে এটাকে খেয়ানত করা যাবে না। অর্থাৎ এটাকে নষ্ট করা যাবে না।

মির্জা ফখরুল বলেন, আমরা সেই ব্যক্তিকে ভোটটা দিবো, যে ব্যক্তি সঠিক ভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনারা যে ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিক ভাবে ভোট দিবেন। কারণ ভোটের সময় মানুষ বিভিন্ন ভাবে বিভ্রান্ত করে, আপনার কাছের লোকটাকে চেনাতেও ভুল বোঝায়। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের ঠাকুরগাঁওতেও সেই কাজটা হচ্ছে।

এসময় উপস্থিত ভোটার ও সমর্থকদের কাছে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য দেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ইসকন নিষিদ্ধের দাবিতে গোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কেয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসতে পারবে না : গয়েশ্বর

আজ ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)- এর বার্ষিক কাউন্সিল অধিবেশন

আলজেরিয়ার স্বাধীনতা দিবসে জামাতের অংশ গ্রহণ

স্থগিত হলো প্রাথমিকের নিয়োগ পরীক্ষা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী লড়াই ঘোষণা রুমিন ফারহানার   

বিএনপি ছাড়লেন শাহ্ নূরুল কবীর শাহিন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

গিয়াস উদ্দিন আত তাহেরীর নামে মামলা করা হয়েছে

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস পালিত

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ইবিতে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক স্থাপন