মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

কমলাপুর রেলওয়ে স্টেশনে এক নারীকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৫ ৯:১৪ পূর্বাহ্ণ

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে পরকীয়ার জেরে শ্যামলী (৩৮) নামে এক নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুজন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন।

তিনি জানান, রাতে ৭ নম্বর প্ল্যাটফর্মে পিলারের পাশে ওই নারীকে ছুরিকাঘাত করে আহত করা হয়। পরে আমরা জানতে পেরে ঘটনাস্থল থেকে সুজন নামের ওই ছেলেকে আটক করি এবং আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে পাঠাই। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
ওসি জয়নাল আবেদিন বলেন, প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি, দুজনেই বিবাহিত এবং দুজনেই পরকীয়া করতেন। তারা ঢাকার আজিমপুরের দিকে থাকতেন। তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

কাচা বাজারে ৮০ টাকার নিচে নেই কোন সবজি। হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত মানুষ

নোবিপ্রবির জয়জয়কার! টাইমস হায়ার এডুকেশনে ফিজিক্যাল সায়েন্সে দেশে ৩য়, বিশ্বে ৬০১-৮০০

ডুয়েটে শাটডাউন কর্মসূচির মধ্যেই শিক্ষার্থী শূন্য ক্যাম্পাসে নতুন ভিসির প্রবেশ

ওসমান হাদির সুস্থতা কামনায় ইবিতে দোয়া-মোনাজাত

প্রথম চালানে ভারতে গেল সাড়ে ৩৭ মেট্রিকটন ইলিশ

টাঙ্গাইলে নূরানী স্কলারশিপ–২০২৫ এর ফলাফল হস্তান্তর

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ১২ কলেজ তালিকাভুক্ত

মবোক্রেসি কঠোরহস্তে দমন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সেই হিন্দু ২ বোনের ইসলাম ধর্ম গ্রহণের সত্যতা পেল পুলিশ সদর দপ্তর

কুষ্টিয়ার ৪ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল: উৎসবমুখর পরিবেশে লড়ছেন হেভিওয়েট প্রার্থীরা