শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

গিয়াস উদ্দিন আত তাহেরীর নামে মামলা করা হয়েছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১২, ২০২৫ ২:১৭ পূর্বাহ্ণ

আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীসহ ১৬ জন এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করে বিজয়নগর থানায় হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইনবিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া একটি মামলা করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বিজয়নগরের ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস চলাকালে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

মামলাটি গত ৮ সেপ্টেম্বর বিজয়নগর থানায় রেকর্ড করা হয়। মামলার নম্বর ১৭। এতে দৌলতবাড়ি দরবার শরিফের পীর ও জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ফয়েজিয়া দরবার শরিফের পীর ও আলোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

এ ঘটনায় গত বুধবার ভোরে বিজয়নগর থানা পুলিশ মামলার ৩ নম্বর আসামি শ্রীপুর গ্রামের মো. জাকির হোসেন জাক্কু (৫৫) এবং ১৩ নম্বর আসামি ইছাপুর গ্রামের মো. হুমায়ুন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

জুলাই বিপ্লব আমাদের জাতীয় জীবনের ঐতিহাসিক অর্জন: সেলিম উদ্দিন

আমি বললাম একটা জিনিস পোড়াতে, ওরা পুড়িয়ে দিল সেতু ভবন

হেলিকপ্টার থেকে গুলি ছোড়া র‌্যাব সদস্যদের পরিচয় মিলেছে

নাম ও স্বকীয়তা রেখে সাত কলেজ নিয়ে গঠিত হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

কুষ্টিয়ায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা: বিক্ষোভ ছাপিয়ে আস্থায় সেই ‘পরীক্ষিত’ নেতৃত্বই

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: ড. হেলাল উদ্দিন

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে

জাতীয় নির্বাচন কে কেন্দ্র করে রদ বদল হচ্ছে উপদেষ্টা পরিষদ

ভূঞাপুরে দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দ্বিতীয় দফায় কর্মসূচিতে নামছে জামায়াতসহ সাত দল