সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

রাজধানীতে ১০৮ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধতায় জনভোগান্তি চরমে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ

ভারী বৃষ্টির শব্দে সোমবার ভোরে ঘুমভাঙ্গে রাজধানীবাসীর। ভোর থেকে টানা বৃষ্টিতে ঢাকার রাস্তাজুড়ে কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমরসমান পানি জমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে স্কুল-অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েন। যান চলাচলও প্রায় অচল ছিল অনেক এলাকায়। দীর্ঘসময় গোটা নগরীজুড়েই এমন দৃশ্য লক্ষ্য করা গেছে। অবশ্য আবহাওয়া অধিদপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল সোমবার থেকে বৃষ্টি বাড়ার।

মেঘলা আকাশ আর বজ্র-বৃষ্টিতে ভোর থেকেই ধীর হয়ে আসে নগরীর গতি। সকাল পৌনে ছয়টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলে সকাল সাড়ে ৭টার মধ্যেই রাজধানীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। সোমবার সকালে ৩ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়। রোববার রাত থেকে বৃষ্টি শুরু হলেও সোমবার ভোরের দিক থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। এর কারণে নগরীর বেশিরভাগ এলাকায় পানি জমে যায়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টি। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ৩ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর রোববার দিবাগত রাত ১২টা থেকে সকাল ৯টা নাগাদ ৯ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়। আর ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ১০৮ মিলিমিটার। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় গোপালগঞ্জ ও ফেনীতে ১১৩ মিলিমিটার। এছাড়া আবহাওয়া অধিদপ্তরের ৫১টি সেন্টারের ১১টি বাদে সব ক’টি এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলে বেশি বৃষ্টি হয়েছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার। গ্রেফতার-০১(এক) জন।

জামায়াত নেতা শেখ সাইদুলের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন

আলজেরিয়ার স্বাধীনতা দিবসে জামাতের অংশ গ্রহণ

গ্রহণযোগ্য চাকসু ও রাকসু নির্বাচনের আহ্বান ছাত্রশিবিরের

ময়মনসিংহ ইয়ুথ ক্লাবের উদ্যোগে থার্টি ফার্স্ট নাইট অপসংস্কৃতি প্রতিরোধ ক্যাম্পেইন শুরু

গাজায় মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি: তারেক রহমান

আমীরে জামায়াতের সঙ্গে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ওসমান হাদির সুস্থতা কামনায় ইবিতে দোয়া-মোনাজাত

স্বৈরাচার পতনের পরও শেখ মুজিবকে জানা বাধ্যতামূলক গোবিপ্রবি শিক্ষার্থীদের

শিবিরের বট আইডির অ্যাটাক আমিও কম খাই নাই: জুমা