মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ অবহেলার পর আইআইইআরে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৭:৫০ পূর্বাহ্ণ

ইবি প্রতিনিধি

দীর্ঘ ৪৫ বছরের অবহেলার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধিভুক্ত ইসলামিক ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর)-এ শিক্ষক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ শিক্ষা ও গবেষণা কেন্দ্রে রূপান্তর করার অংশ হিসেবেই এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আইআইইআরের ইসলামিক স্টাডিজ বিভাগে একজন সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগে একজন প্রভাষক এবং একজন অফিস সহায়ক নেওয়া হবে। যোগ্য প্রার্থীদের আগামী ২০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে।

বর্তমান পরিচালক ড. মোস্তাফিজুর রহমান জানান, “গবেষণার ধারাবাহিকতা ফিরিয়ে আনতে ইতোমধ্যে নতুন সম্পাদকীয় বোর্ড গঠন করা হয়েছে এবং ১৭ বছর ধরে বন্ধ থাকা ইসলামী গবেষণা নিবন্ধ প্রকাশনা আবার শুরু হয়েছে। এ ছাড়া এবারই প্রথম বাংলা, আরবি ও ইংরেজি—এই তিন ভাষায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যাতে দেশি-বিদেশি গবেষকরা প্রবন্ধ জমা দিতে পারেন।”

তিনি আরও বলেন, “ড. সাইফুল ইসলাম নূরির অপ্রকাশিত দুটি সংখ্যার জন্য পাণ্ডুলিপি সংগ্রহ চলছে। একই সঙ্গে অবকাঠামোগত উন্নয়নে সিসি ক্যামেরা, লাইটিং, পরিচ্ছন্নতা ও পরিবেশ সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। গবেষণা কার্যক্রম জোরদারে ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।”

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে পরিচালক জানান, প্রাথমিকভাবে দুজন শিক্ষক নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললে আরও যোগ্য শিক্ষক ও গবেষক নিয়োগ দেওয়া হবে।

প্রসঙ্গত, ১৯৮০ সালে আইআইইআরের কার্যক্রম শুরু হয়। এবং ১৯৮২ সালে এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

কয়রায় জামায়াতে ইসলামীর ঐতিহাসিক ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত

গোসাইরহাটে ভয়াবহ ডাকাতি, নারীসহ ২ জন আহত

৫ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ ইবি শিবিরের

ইবি ল্যাবরেটরি কলেজে পাশের হার ৩০.৭৭, নেই জিপিএ-৫

যশোরে তীব্র শীত ও কুয়াশার কারণে শ্রমজীবী মানুষদের জীবনে অস্বস্তি বিরাজ করছে।

বাংলাদেশ–হংকং: ১৪ বল হাতে রেখেই জিতল বাংলাদেশ, লিটনের ফিফটি, ছক্কার রেকর্ড

আফগানিস্তান মধ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে একটি সেতু হয়ে উঠেছে

ইবি শিক্ষার্থীদের কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক অবরোধ

গোবিপ্রবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, রেফারির উপর হামলা

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার গোবিপ্রবি শিক্ষার্থী