বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইবি ল্যাবরেটরি কলেজে পাশের হার ৩০.৭৭, নেই জিপিএ-৫

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৫ ৬:৩৬ পূর্বাহ্ণ

ইবি প্রতিনিধি

এইচএসসি/সমমান-২০২৫-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পাশের হার ৩০.৭৭। তবে গত বছরের তুলনায় এগিয়ে আছেন কলেজটির ফলাফল।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় এইচএসসি-২০২৫-এর ফলাফল প্রকাশিত হয়।

জানা যায়, এবার মোট ১৩ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৪ জন। তন্মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩ জনের মধ্যে ৩ জনই উত্তীর্ণ হয়েছে এবং মানবিক বিভাগ থেকে ১০ জনের মধ্যে ১ জন উত্তীর্ণ হয়েছে। কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

ফলাফল এবং কলেজের সার্বিক বিষয়ে জানতে চাইলে কলেজটির সিনিয়র শিক্ষক মো. গোলাম মামুন বলেন, ‘আমাদের এখানে স্কুল এবং কলেজ একসাথে রযেছেন। এদিকে কলেজ সেকশনের শুধু অনুমোদনই হয়েছে। কিন্তু কলেজে কোনো শিক্ষক নেই। আমাদের যথেষ্ট শিক্ষক প্রয়োজন। যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা সম্পূর্ণ নিজে থেকে পড়াশোনা করে এ ফলাফল পেয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা বিদ্যালয়ের ঘাটতির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আইআইইআর বরাবর জানিয়েছি। তারা জানিয়েছে যে, আমরা স্কুল সেকশনের শিক্ষকদেরই ঠিকভাবে বেতন দিতে পারিনা। কলেজ সেকশনে কিভাবে শিক্ষক নিয়োগ দিতে পারি? তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুনজর দিলে অগ্রগতি হবে।’

কলেজটির অধ্যক্ষ মুজাম্মিল হক মোল্লাহকে কয়েকবার কল দিয়েও মুঠোফোনে পাওয়া যায়নি।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

শরীয়তপুর-৩ এ কৃষকের পাশে দাঁড়াতে বিএনপি নেতা-কর্মীদের প্রতি আহ্বান

রাজধানী ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ-ডা. শফিকুর রহমান

কুষ্টিয়ায় বাজারে মরিচ বিক্রি করতে এসে লাশ হয়ে ফিরলেন কৃষক !

তানোরে সাজিদের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তাআলি

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার গোবিপ্রবি শিক্ষার্থী

ইসরাইলের পতন নিশ্চিত: হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি

মেহেরপুরে নির্বাচনী আচরণবিধি নিশ্চিতকরণে মোবাইল কোর্ট ও গণভোটের প্রচার

আগামীর বাংলাদেশ হবে মানবিক ও কল্যাণকর রাষ্ট্র

যৌন হয়রানির অভিযোগ উঠছে ঢাবি ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান ড.মো: ফেরদৌস এর বিরুদ্ধে

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে ৩ প্রার্থীরপক্ষে মনোনয়নপত্র উত্তোলন