বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

তৃতীয় বারের মতো মাফ চাইলেন আমীরে জামায়াত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৩, ২০২৫ ৭:০৬ পূর্বাহ্ণ

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘৪৭ থেকে আজকের দিন (২২ অক্টোবর) পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনাশর্তে তাদের কাছে মাফ চাই। জামায়াত আমির আরও বলেন, এই এপোলজি (ক্ষমা প্রার্থনা) কমপক্ষে তিনবার চেয়েছি। অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমিও দিয়েছি। কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম যখন জেল থেকে মুক্তি পেলেন তখনও বলেছি। শুধু এখন নয়, ৪৭ সাল থেকে জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারও কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। 

শফিকুর রহমান বলেন, এখন মাফ চাওয়ার পর বলা হয়, এই ল্যাঙ্গুয়েজে চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। বিনা শর্তে মাফ চাইলাম, কোনো শর্তও দিলাম না। তারপরে আর বাকি থাকলো কোনটা। আজকে আবার একদম প্রকাশ্যে বলে দিলাম, ‘৪৭ থেকে শুরু করে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাফ চাই। এটা গোটা জাতি হলেও চাই, ব্যক্তি হলেও চাই।
 
তিনি বলেন, এরপর আবার বলবে শফিকুর রহমান নিউইয়র্কে গিয়ে ক্ষমা চাইছেন, দেশের বুকে ক্ষমা চায়নি। আমি দেশেও ক্ষমা চেয়েছি। এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিআরসহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামায়াত আমির।

শফিকুর বলেন, ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে জামায়াত আমির বলেন, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াত।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

বাগেরহাটের দুই ও তিন নং আসনে বিএনপির মনোনয়ন চূড়ান্ত

টাঙ্গাইল এসোসিয়েশন উত্তরা’র মানবিক উদ্যোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলাটিতে দণ্ডবিধি ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

ইসরাইলের পতন নিশ্চিত: হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক

যৌন হয়রানির অভিযোগ উঠছে ঢাবি ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান ড.মো: ফেরদৌস এর বিরুদ্ধে

কোটিপতি ৩ ঝাড়ুদারের ঢাকায় ফ্ল্যাট-প্লট, বিদেশে পড়ে সন্তান

আদানির সব বকেয়া পরিশোধ করলো বাংলাদেশ।

দর্শনা চেকপোস্ট পরিদর্শন করলেন পুলিশ সুপার গোলাম মওলা

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি ওলামা জনতা ঐক্য পরিষদের