মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ভূমিকম্পে কাঁপল তুরস্ক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৫ ৫:১৭ পূর্বাহ্ণ
ভূমিকম্পে কাঁপল তুরস্ক

তিন মাসের কম সময়ের মধ্যে তুরস্কের পশ্চিমাঞ্চলে সিনদিরগি শহরে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প হয়েছে। এবারের কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তুরস্কের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা এএফএডি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত পৌনে ১১টার দিকে ভূমিকম্পটি হয়। দেশটির অর্থনৈতিক রাজধানী ইস্তাম্বুল ও পর্যটন শহর ইজমিরেও কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেছেন, ‘ভূমিকম্পের পর তিনটি ভবন ও একটি দোকান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। পরে সেগুলো ধসে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি।’

এর আগে গত ১০ আগস্ট একই মাত্রার একটি ভূমিকম্প হয় সিনদিরগি শহরে। এতে একজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছিলেন। শহরটির অবস্থান তুরস্কের পাহাড়ি অঞ্চলে। ইজমির শহর থেকে এর দূরত্ব প্রায় ১৩৮ কিলোমিটার।

তুরস্ক ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। নিহত হন অন্তত ৫৩ হাজার মানুষ। এতে রাজধানী আঙ্কারার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ–হংকং: ১৪ বল হাতে রেখেই জিতল বাংলাদেশ, লিটনের ফিফটি, ছক্কার রেকর্ড

ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করলেন এমপি প্রার্থী রুহুল আমিন।

জাতীয় নির্বাচনে থাকছে না পোস্টার, আচরণবিধি লঙ্ঘনে বাড়ছে দণ্ড

ডুয়েটে ফের কমিটি দিল ছাত্রদল

গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় ইবিতে বিক্ষোভ, ফাঁসির দাবি

ভারতের কারাগারে ইন্দুরকানীর ১৩ জেলে, স্বজনদের আহাজারি

ইবিতে নতুন ভিসির নিয়োগ

কত ভোট কাস্টিং হয়েছে চাকসুতে

গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট: খাদ্যঘাটতিতে শিশুদের মৃত্যু, সীমিত মানবিক সহায়তা চালু

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন ইবি শিক্ষার্থীদের