শুক্রবার , ১৫ মে ২০২৬ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইবিতে নতুন ভিসির নিয়োগ

প্রতিবেদক
প্রতিবেদক
মে ১৫, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। ১৫তম এই উপাচার্য আগামী চার বছর এ দায়িত্ব পালন করবেন। এর আগে ১৪তম উপাচার্য ছিলেন সদ্য বিদায়ী অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বৃহস্পতিবার (১৪ মে) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সম-পরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।রাজনৈতিক জীবনে তিনি বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। তিনি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক হিসেবে নিয়োজিত আছেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

চসিকের ফাইল বাসায় নিয়ে যান উপদেষ্টা, মেয়রের অভিযোগ

ভাঙ্গায় আল আমিন যুব সঞ্চয় সংস্থার গ্রাহক সমাবেশ

ববিতে উপাচার্যের মেয়েসহ কোটায় ভর্তি ২১ জন

নবীনগরে উৎসবমুখর পরিবেশে কাজী নাজমুল হোসেন তাপসের মনোনয়নপত্র জমা দেন।

জুলাই ঘোষণা পত্র এখন শিক্ষার্থীদের প্রত্যাশা

কুয়েটে নিজের স্বার্থে যায়নি দলের স্বার্থে গেছিলো মাহবুবের স্ত্রী

ইন্সট্রাক্টর থেকে চিফ ইন্সট্রাক্টর পদে উন্নীত হলেন কেমিক্যাল ডিপার্টমেন্টের মোঃ মুর্শিদ আলম সিদ্দিকী

শ্রীমঙ্গলে ১৪ ফুটের অজগর উদ্ধার

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেফতার-০২জন

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত