আলী হোসেনঃ ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ ই নভেম্বর শুক্রবার সন্ধায় কুষ্টিয়ার কুমারখালীর পৌর শহরের আল ফা লা হা মিলনায়তনে এ-ই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন মাষ্টার। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফতাব উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা কর্মপরিষদের সদস্য মোহাম্মদ কামারুজ্জামান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুনুর রশীদের পরিচালনায় এ-ই সময় আরো বক্তৃতা করেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হাকিম, পেশাজীবি নেতা আব্দুল মালেক, পৌর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডঃ রবিউল ইসলাম এপিপি, সেক্রেটারি কামাল হোসেন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ।



















