পাবনার ঈশ্বরদীতে বিএনপি-জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় অস্ত্রধারীর নাম পরিচয় পাওয়া গেছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের জগির মোড় ও চর আলহাজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পরপরই বেশ কিছু ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে সামনে থাকা প্রতিপক্ষের লোকজনকে উদ্দেশ্য করে এক যুবককে আগ্নেয়াস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। অস্ত্র হাতে গুলি করা ওই যুবকের পরিচয় পাওয়া গেছে।
ওই যুবকের নাম তুষার মণ্ডল। তিনি ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে ও পাবনা জেলা শহীদ বুলবুল কলেজের ছাত্রদলের পাঠাগার সম্পাদক।



















