শনিবার , ৬ জুন ২০২৬ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার ডুয়েটের নারী শিক্ষার্থী। 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ

ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন ডুয়েটের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুন্নি খাতুন।  মুন্নি জানান গতকাল (৫ জুন) সকালে ক্যাম্পাসের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা দেন। কিন্তু রাস্তায় যানজট থাকার কারণে গাজীপুর চৌরাস্তা পৌছাতে আনুমানিক রাত দুইটা বাজে।  রাত গভীর হওয়ায় তার বন্ধুদের এগিয়ে নেয়ার অনুরোধ করেন। মুন্নির অনুরোধে তার বন্ধু জুবায়ের, রাকিবুল ও বিধান ডুয়েট থেকে গাজীপুর চৌরাস্তায় যান মুন্নিকে এগিয়ে আনার জন্য।  চৌরাস্তা থেকে ফেরার পথে গাজীপুর জেলা কারাগার সংলগ্ন এলাকায় পৌছালে চারজন অস্ত্রধারী তাদের গতিরোধ করে এবং অস্ত্রের মুখে মুন্নির হিজাব টেনে খুলে ফেলে, কান ছিড়ে কানের গহনা নেয়ার চেষ্টা করে তারা, তাদের কাছে থাকা একটা বাটন ফোন,  একটা স্মার্টফোন,  দুইটি ব্যাগ ও মুন্নির সোনার গহনা ছিনিয়ে নেয়। এছাড়া ব্যাগের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে যায় তারা।

এসময় ঘটনা স্থলে টহল পুলিশ উপস্থিত হলে দৌড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।  পরে এ ঘটনায় গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগীরা।  থানা থেকে জানানো হয় ফোনের সর্বশেষ লোকেশন অনুযায়ী তল্লাশি চালিয়েছে পুলিশ কিন্তু এখন পর্যন্ত এ ঘটনায় কাওকে গ্রেফতার করা হয় নি। সর্বোচ্চ আইনী সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় আলোচিত ধর্ষণের দ্বায়ে পুলিশ গ্রেপ্তার করেছে ৫ জনকে।

আ.লীগের যারা অন্যায় করেছে তাদের বিচার করতে হবে: মঞ্জু

গোবিপ্রবিতে আল কুরআন ও কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে সিরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইবি নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি সোহরাব, সম্পাদক রাজীব

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে ১০২ তম ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

গাজায় দুর্ভিক্ষ সর্বোচ্চ পর্যায়ে গেছে। অনাহারে মৃতের সংখ্যা ৩১৩

ইবিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কল্যাণ সমিতি গঠন

নতুন বছরের প্রথমদিন থেকেই ভারতের পেট্রাপোলে বন্দরে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ফি

আজ ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)- এর বার্ষিক কাউন্সিল অধিবেশন

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন দিতে হবে এবং ৫ দফা দাবী মানতে হবে