রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইবি শিক্ষার্থীদের কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক অবরোধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩০, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ

ইবি প্রতিনিধি

কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে তারা মহাসড়কটি বন্ধ করে দেয়।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান কুষ্টিয়া সদর উপজেলার ইউএনও রোকনুজ্জামান এবং সড়ক ও জনপদ (সওজ) কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম। উপস্থিত হয়ে প্রকৌশলী জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে মেরামত কাজ আজ থেকেই শুরু হয়েছে, যেখানে প্রয়োজন সেখানে নতুন পিচ ও ইটের কাজ করা হবে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন “ইবি থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত পুরো রাস্তাটাই এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবন বাজি রেখে চলাচল করেন। বারবার দাবি জানানো হলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। আজ দুই জেলার কর্মকর্তাদের ডেকেছি। সংস্কারের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।”

তবে সড়ক অবরোধে অনেক যাত্রী দুর্ভোগের শিকার হন। তারা জানান, রাস্তার অবস্থা সত্যিই নাজুক, কিন্তু অবরোধের কারণে দূরের যাত্রীদের অতিরিক্ত কষ্ট পোহাতে হয়। এ বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা উচিত।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

আমাদের তিনটি মৌলিক অঙ্গীকার হলো- শিক্ষা সংস্কার, দুর্নীতি দমন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠন- ডা. শফিকুর রহমান

শেখ হাসিনার মতোই ইবি প্রশাসন অথর্ব হয়ে পড়েছে: ইবি ছাত্রদল আহ্বায়ক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

এনসিপি নেতা তানভীর সহ ৩৬ প্রেস মালিক দুদকে জালে

টাঙ্গাইল এসোসিয়েশন উত্তরা’র মানবিক উদ্যোগ

চুয়াডাঙ্গায় দুই দিনে ছয়জনের মৃত্যু

জামায়াত কার্যালয়ে হামলার এক যুগ পর দেড়শ আসামি

নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন; পরবর্তী মনোনয়ন পেলেন ফরহাদ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় হ্রাস হয়েছে।

খাগড়াছড়িত রিজিওনের পক্ষ থেকে অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান।