মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইবিতে আইন বিভাগের ‘বিজয় উৎসব’

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৬, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে
‘বিজয় উৎসব’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উৎসবে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ একাডেমিক ভবনের ২৩৭ নং কক্ষে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. হালিমা খাতুন ও প্রফেসর ড. নুরুন নাহার
নেতৃত্বে বিজয় উৎসব পালন করা হয়। এসময় বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী সোলায়মান তালুকদার ও ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী নাজমুল করিম অর্নবের সঞ্চালনায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উৎসবের প্রাচীন বাংলার শাসন ও বিচারব্যবস্থা, ব্রিটিশ শাসনামলের আন্দোলন, সংগ্রাম, ১৯৪৭ পরবর্তী আন্দোলন সংগ্রাম, মুক্তিযুদ্ধের সূচনা ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্বীকৃতি বিষয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। পরে বিজয়ী প্রতিযোগীদের ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- জাহিদ হাসান শাকিব (প্রথম), তুহিন (দ্বিতীয়) ও শাওন আলিফ (তৃতীয়)।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এতে দেশাত্মবোধক গান, লোক সংগীত, কবিতা আবৃত্তি ও অভিনয়ে অংশগ্রহণ শিক্ষার্থীরা।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা বলেন, শিক্ষার্থীদের আগামী ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা এনে দেওয়ার উদ্দেশ্যেই এরকম অনুষ্ঠানের আয়োজন করা। এমন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাস, দেশের বিজয় অর্জনের পেছনের সংগ্রাম, চেতনা এবং আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন সব কিছুতে অতি আগ্রহী হয়ে উঠবে। এসময় আগামীতে আরও উৎসব, পড়ালেখার পাশাপাশি বিতর্ক, মুটকোর্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের আশ্বাস তিনি দেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

হিজাব-নিকাব নিয়ে কটুক্তি: বিএনপি নেতার শাস্তির দাবিতে ইবিতে মানববন্ধন

বাংলাদেশ-ভারত সীমান্তে তিন স্থলবন্দর বন্ধ, একটির কার্যক্রম স্থগিত

ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোন সংশ্লিষ্টতা নেই : সেনা সদরদপ্তর

মিল কমানোকে কেন্দ্র করে ইবি শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৪

ভারতের হিমাচলে তীব্র বৃষ্টির কারণে সড়ক দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু।

ইসকন নিষিদ্ধের দাবিতে গোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে জনতা ব্যাংকের ম্যানেজার নিখোঁজ

খুনিদের জীবিত দেখতে চাই ইনকিলাব মঞ্চ

আলীকদমে সিএইচটি সম্প্রীতি জোট এর সংবাদ সম্মেলন

ইরান দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর ইসরায়েল আগ্রাসনের প্রতি নিন্দা জামাতের