শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

প্রতিবেদক
প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ

মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি-হারুন রশীদ শেখমুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর কামারবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। অভিযান বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় স্থানীয় জনৈক আমির সাহেবের খালি জায়গা থেকে পরিচালনা করা হয়। জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে ডাকাতি, চুরি ও ছিনতাই রোধে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সদর থানার এসআই মো. সোহাগের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় জানতে পারেন, মুক্তারপুর কামারবাড়িতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—পঞ্চসার ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সীমান্ত (২০), চর মুক্তারপুর মাদবর বাড়ির সাকিব (২৬) এবং মালিরপাথর গোসাইবাড়ির তন্ময় (২৫)। অভিযানের সময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ১টি লোহার শাবল, ১টি লোহার রড ও ২টি টর্চ লাইট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সীমান্ত একজন পেশাদার অপরাধী, যার বিরুদ্ধে সদর থানায় চুরি, ছিনতাই ও মাদকসহ সাতটি মামলা রয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোমিনুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে ৩য় বারের মতো পুত্রবধূর হাতে নির্যাতিত বৃদ্ধ শ্বশুর শাশুড়ী…

ঠাকুরগাঁও শহরে জামায়াত প্রার্থীর প্রচারণা সামগ্রী নষ্ট করার অভিযোগ

বিএনপিকে ধন্যবাদ জানিয়ে যে আহ্বান পিনাকীর

কনটেন্ট ক্রিয়েটরদের দুঃসংবাদ দিলো ইউটিউব

“হ্যাভ আ প্ল্যান” তারেক রহমানের ১৬ মিনিটের ভাষণে ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার ইঙ্গিত

ফিফা র‍্যাঙ্কিং এ বাংলাদেশ ৪৪ ভারত ৮৭

নির্ধারিত সময়ের আগেই সংবিধান সংশোধন করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে’

আমরা একটি ফেয়ার ইলেকশন চাই, তাতে জামায়াত ইসলামী ১ টা আসন না পেলেও সমস্যা নেই

‎সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুই চোরা শিকারী আটক

র‌্যাব পরিচয়ে কাউকে অপহরণ করে হত্যার নির্দেশ আসতো শেখ হাসিনার দপ্তর থেকে