শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় কুমারখালীতে জামায়াতে ইসলামীর দোয়া অনুষ্ঠান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২০, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ

আলী হোসাইন,কুষ্টিয়াঃ ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার বিপ্লবী তরুনের নাম ওসমান হাদি। ওসমান হাদি দেখিয়ে দিয়েছে কিভাবে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলতে হয়। ওসমান হাদি হলো সময়ের সাহসী সন্তান। তাকে আজীবন এ-ই জাতি মনে রাখবে।

২০ ই ডিসেম্বর শনিবার সাড়ে ৬ টায় কুষ্টিয়ার কুমারখালীর পৌর শহরের আল-ফালাহা মিলনায়তনে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে এ-সব কথা বলেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন মাষ্টার।

সোহরাব উদ্দিন মাষ্টার এসময় আরো বলেন, ৫ ই আগষ্টের পর দেশ নতুন করে গড়ে উঠেছে। এ-ই দেশ আর দূর্নীতিবাজ, ফটকাবাজ, লুটেরাদের নিয়ন্ত্রণে যাবে না। মানুষ সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিকদের হাতেই দেশ সেবার দায়িত্ব তুলে দেবে।
তিনি এসময় আরো বলেন, আবু সাইদ, মুগ্ধ, আবরার ফাহাদ, ওসমান হাদিদের স্বপ্ন বাস্তবায়নে ও বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী প্রস্তুত আছে। আগামীতে ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ জামায়াতে ইসলামীকে এ-ই সুযোগ দেবে ইনশাআল্লাহ।

কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফতাব উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে এসময় আরো আলোচনা করেন, উপজেলা সহকারী সেক্রেটারি আবুল হাসান শমসের, জামায়াত নেতা মাওলানা আব্দুল হাকিম, পৌর আমীর অ্যাডঃ রবিউল ইসলাম এপিপি।

শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামাল হোসেন, পৌর যুব জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মাসুদ রানা, সাবেক ছাত্রনেতা শাহাদাৎ হোসেন সহ স্হানীয় নেতৃবৃন্দ।

দোয়া অনুষ্ঠানে আলোচনা শেষে বিপ্লবী ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল হাকিম।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

এবার ফেসবুকের বিরুদ্ধে জিডি করলেন মাওলানা মামুনুল হক

রাজধানীতে ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও যানজটে ভোগান্তি চরমে

রাজধানীর মীরপুরে জামায়াতে ইসলামীর ফ্রী ট্রিটমেন্ট এন্ড মেডিসিন প্রোভাইডিং প্রোগ্রাম অনুষ্ঠিত

আজকে গাইবান্ধায় নির্বাচন ও গণভোট নিয়ে বাতার ভোটের গাড়ি।

ভূঞাপুরে দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিএনপি নেতার বাড়ি থেকে ক’ক’টে’ল উদ্ধার, ১৫ দিনেও হয়নি মা’ম’লা

আমাদের তিনটি মৌলিক অঙ্গীকার হলো- শিক্ষা সংস্কার, দুর্নীতি দমন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠন- ডা. শফিকুর রহমান

ভারতে আওয়ামী আস্তানা উদঘাটন

কুষ্টিয়া -৪ ( কুমারখালী – খোকসা ) আসনে মাঠ জরিপে এগিয়ে দাঁড়িপাল্লার প্রার্থী আফজাল হোসাইন