সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ভূঞাপুরে জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২২, ২০২৫ ৬:৫২ পূর্বাহ্ণ

সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর:
টাঙ্গাইলের ভূঞাপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি রবিউল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেন জানান, নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার ও ফেস্টুন অপসারণ না করায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়। আমাদের এ অভিজান অব্যাহত থাকবে।

এ বিষয় জামায়াত নেতা রবিউল আলম বলেন, আমরা সকল ব্যানার-ফেস্টুন অপসারণ করেছি। কিন্তু ভুলক্রমে ও আমাদের অজান্তেই একটি ফেস্টুন অপসারণ করা হয়নি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

এ সময় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

এমপি সাহেব হিসাব দাও’—নতুন রাজনৈতিক সংস্কৃতির অঙ্গীকার জামায়াত প্রার্থী মো. মহসীন

বাসা থেকে বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপন অঙ্গ কেটে ফেললেন যুবক

টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে ফায়ারকর্মীসহ আহত ৫

কুষ্টিয়া -৪ আসনঃ ৮ দলের জনপ্রিয় প্রার্থী আফজাল ; বিকল্প ভাবলে হাতছাড়া হবে আসন

ভারতীয় জুয়া ‘তীর শিলং’ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা জেলা প্রশাসক সারওয়ারের

শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাণীশংকৈলে গায়েবানা জানাযা ও বিক্ষোভ

গ্রহণযোগ্য চাকসু ও রাকসু নির্বাচনের আহ্বান ছাত্রশিবিরের

রাণীশংকৈলে মশাল মিছিল ও সড়ক অবরোধ,

সাভারে স্ত্রীর কিডনিতে প্রাণ বাচলো স্বামীর,বেচে ফেরার পরে স্বামী জড়ালেন পরকীয়ায়

পোস্টাল ভোট দিতে এমপিও ভুক্ত শিক্ষকরা ২৫শে ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।