রাণীশংকৈলে মশাল মিছিল ও সড়ক অবরোধ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিঠাকুরগাঁও রাণীশংকৈল প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু,, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। একই সঙ্গে তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘী জুলাই চত্বর এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।মিছিল শেষে বন্দর চৌরাস্তা মোড়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।পরে পরিস্থিতি শান্ত হলে ছাত্র-জনতা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।


















