ঠাকুরগাঁও প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় সাংবাদিকদের সংগঠন উপজেলা প্রেসক্লাব ০১-এর দ্বি-বার্ষিক নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। রাণীশংকৈল আব্দুল মজিদ চেয়ারম্যান মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে সংগঠনের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. নবাব আলী (দৈনিক বাংলাদেশের চিত্র) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খায়রুল ইসলাম (দৈনিক আজকের খবর)।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অতুল বসাক ও মাসুদ চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসিনুজ্জামান মিন্টু ও রব্বানী পারভেজ। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন লিটন। প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন তাহের হোসেন এবং দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে মাহাবুব আলম ও আব্দুল অজিতকে।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—মুক্তারুল ইসলাম মুক্তার, মো. নয়ন, মিজানুর রহমান, হাসিনুর রহমান, মানিক, এন্তাজুল ইসলামসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে ৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক ছিলেন খায়রুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন হাসিনুজ্জামান মিন্টু। সেই কমিটির তত্ত্বাবধানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এবারের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো।
নবগঠিত কমিটিকে অভিনন্দন জানাতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জাহিদুর রহমান জাহিদ, গণধিকার পরিষদের মনোনীত প্রার্থী মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান আলী, সাবেক পৌর মেয়র মুখলেসুর রহমানসহ উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
নেতৃবৃন্দ নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

















