রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঝিকরগাছা যুবদল নেতা গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৮, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন গুম হয়েছে দাবি করে প্রতিবাদে
আজ রোববার উপজেলায় সকাল থেকে বেনাপোল -যশোর মহাসড়ক অবরোধ করেছে স্বজনসহ এলাকাবাসী। ঝিকরগাছার লাউজানি এলাকায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ারে ভাজি আগুন জ্বালিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন যশোর-২ আসনের বিএনপি মনোনিত
প্রার্থী ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল (মুন্নি)। তিনি যেয়ে নেতাকর্মী ও স্বজনদের আশ্বাস্ত করেন।
গত শুক্রবার ২৬ডিসেম্বর রাত ৯টার দিকে রাসেল হোসেন নিখোঁজ হন। এরপর ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে পরিবার, স্বজন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম উৎকণ্ঠা ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাসেল হোসেন একজন পরিচিত রাজনৈতিক কর্মী হওয়া সত্ত্বেও তার নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে না।
এদিকে, অবরোধের কারণে রোববার সকাল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার যানবাহনের যাত্রী ও পণ্য পরিবহনকারীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে বিক্ষোভকারীরা রাসেল হোসেনকে জীবিত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে অনড় অবস্থান নেয়।

এবিষয়ে  ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাজালাল আলম বলেন, ৯টা ৫৫ মিনিট থেকে ১২টা পর্যন্ত রাস্তা অবরোধ ছিলো। পরে প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তিনি আরও বলেন, নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে ।#

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা ইস্যু সমাধান যেন বাংলাদেশের গলার কাটা হয়ে দাড়িয়েছে

যশোর-১ (শার্শা) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ প্রার্থী

চাদা না পেয়ে স্বামী বেধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করলো ছাত্রদল

পরীক্ষা শুরু রোববার থেকেযশোর বোর্ডের জুনিয়র বৃত্তিতে ১০ জেলায় অংশ নিচ্ছে ৩৯ হাজার ৬০ পরীক্ষার্থী

তিস্তা-পদ্মাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে বিএনপি: মির্জা ফখরুল

মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

নাম ও স্বকীয়তা রেখে সাত কলেজ নিয়ে গঠিত হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

জুলাই হত্যাকান্ড আমি নিজেই ঘটিয়েছি :চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

এবার মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎকারের সেই ছবি প্রকাশ করল ‘এই সময়’

‎টানা দ্বিতীয় মাসেও সর্বোচ্চ উৎপাদন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে