বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

আজকে গাইবান্ধায় নির্বাচন ও গণভোট নিয়ে বাতার ভোটের গাড়ি।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৭, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ

শাহিনুর ইসলাম গাইবান্ধাঃআমার দেশ আপনার দেশ বাংলাদেশ। বাংলাদেশ কে নতুন করে সাজানোর উদ্যোগে জেলা প্রশাসক মাহাদয় আয়োজন করে নির্বাচন ওগণভোট আলোচনা সভা। চাবি বাংলাদেশ কাছে বাংলাদেশের মানুষ পারে নিজের ভাগ্য পরিবর্তন করতে। আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গাইবান্ধা জেলা শহরে বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি।

আজ বুধবার বেলা ১১ টার দিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভ্যান বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি জেলা শহরের বাসস্ট্যান্ডে ২ ঘন্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সেই সাথে গাড়িতে থাকা শিল্পীরা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

এ ছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে বার্তা এবং গাইবান্ধা জেলার আঞ্চলিক ভাষায় নির্বাচনি সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ফেষ্টিভ ইলেকশন ক্যাম্পেইনের ফেষ্টুন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার , অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার,
জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ আবির, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

সর্বশেষ - ধর্ম