শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

নীলদলের শিক্ষকদের নিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারতে নোবিপ্রবি প্রশাসন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৪, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ

সালমান হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি

আওয়ামীপন্হী শিক্ষকদের সংগঠন নীল দলের পদধারী হাফ ডজনেরও বেশি শিক্ষকদের নিয়ে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল সহ নোবিপ্রবি প্রশাসন। নীলদলের শিক্ষকদের সম্মুখ সারিতে রেখে এমন কার্যক্রমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

শুক্রবার(২৩ জানুয়ারি) সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস ব্যবহার করে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের উদ্দেশ্যে ঢাকায় যান শিক্ষক, কর্মকর্তা-কর্মচাকরীরা।

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও তার কবরে পুষ্পস্তবক অর্পন করার সময় ভিসি, প্রো-ভিসি,ট্রেজারারের সাথেই সম্মুখ সারিতে উপস্থিত ছিলেন আওয়ামীপন্হী শিক্ষকদের সংগঠন নীলদলের ২০২৩-২৪ সেশন কমিটির পদধারী হাফ ডজনেরও বেশি শিক্ষক নেতা। তারা হলেন-

নোবিপ্রবি নীলদলের সভাপতি বাংলা বিভাগের শিক্ষক ড. এমডি মাসুদুর রহমান, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইএসডিএম বিভাগের শিক্ষক ড. মহিনুজ্জামান, নীল দলের উপদেষ্টা সোসিওলজি বিভাগের শিক্ষক ড. রোকনুজ্জামান সিদ্দিকি, সিএসটিই বিভাগের শিক্ষক উপদেষ্টা জাবেদ হোসেন,
এমআইএস বিভাগের শিক্ষক ড. জিয়াউল হক যিনি ব্যবসায় অনুষদ নীলদলের সদস্য ছিলেন, আইন বিভাগের শিক্ষক সাজ্জাদুল করিম যিনি আইন অনুষদ নীলদলের সদস্য ছিলেন, ইইই বিভাগের শিক্ষক মো. কামরুজ্জামান যিনি প্রকৌশল অনুষদ নীলদলের ২০২৩-২৪ কমিটির আহ্বায়ক ছিলেন।

উপাচার্যের সাথে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পনের সময় আওয়ামীপন্হী শিক্ষকদের সংগঠন নীলদলের পদধারী শিক্ষকরা থাকলেও সেখানে দেখা যায়নি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের কোন শিক্ষককে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন কার্যক্রমে ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা করে এক আকরাম খান নামের এক শিক্ষার্থী লিখেছেন, -ভিসি স্যার আপনি দেখছি ক্যাম্পাসে আওয়ামী পুনর্বাসনে ব্যাস্ত। বেগম জিয়ার কবর জিয়ারত করলেন গুটিকয়েক শিক্ষক নিয়ে, তার অধিকাংশ দেখি নীলদলের পদধারী নেতা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে সাদা দলের কোন শিক্ষক কেন ছিলেন না।এ বিষয়ে নোবিপ্রবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এই বিষয়ে উপাচার্য মহোদায় ভালো বলতে পারবেন কেন তাঁদেরকে নিয়ে গেছেন, আসলে আমাদেরকে প্রোগ্রামের বিষয়ে একটি সিদ্ধান্ত জানানো হয় এবং আমরা উপাচার্য মহোদয়কে ফোরামে আলোচনা করে একটি সিদ্ধান্ত জানাবো বলি কিন্তু পরবর্তীতে দেখি উনারা আমাদেরকে ছাড়াই প্রোগ্রাম শেষ করে ফেলেছেন।

এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কোনো সাড়া দেননি। একপর্যায়ে উপাচার্য জানান, তিনি মিটিংয়ে ব্যস্ত রয়েছেন এবং পরবর্তীতে কথা বলবেন। তবে কয়েক ঘণ্টা পর পুনরায় যোগাযোগের চেষ্টা করা হলে উপাচার্যের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

নরসিংদীতে মেঘনা নদীর বালু উত্তোলন করছে আওয়ামী লীগ বিএনপি কাধে কাধ মিলিয়ে

নিউইয়র্ক কনস্যুলেট জেনারেলের পদত্যাগ দাবি নাহিদের

রাজশাহীতে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা ও মোটরসাইকেল ছিনতাই অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

জিএম কাদেরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল এনায়েতের

রাসুলুল্লাহ (সাঃ) জীবনাদর্শ সারাবছর পালন করার আহবান জামাত ইসলামীর

১২১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন

ইবিতে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন ‘কম্পাস’ শুরু

আমীরে জামায়াতের সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্ট-এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য ০৪ (চার) বোতল ভারতীয় মদ উদ্ধার। গ্রেফতার-০১(এক) জন।

গোবিপ্রবিতে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত