শুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

জাবেরের ওপর হামলা: ইবিতে বিক্ষোভ

প্রতিবেদক
প্রতিবেদক
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরকে গুলি ও অন্যান্য সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘নতুন জালিমের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’, ‘আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘পুলিশ লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘জাবের-ঝুমা আহত কেন, প্রশাসন জবাব দে’সহ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, “হাদি হত্যার ৫০তম দিন আজ। পুলিশলীগের কিছু প্রেতাত্মা আজ আমার ভাইদের ওপর হামলা করেছে। জুলাই আন্দোলনে ২০০০ শিক্ষার্থী নিহত হয়েও দমানো যায়নি, আজও গুলি করে দমানো যাবে না। হাদি হত্যার বিচার না করার কারণে প্রশাসন ও সন্ত্রাসী গোষ্ঠী দিন দিন আরও এগ্রেসিভ হচ্ছে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “হাদি হত্যার বিচার না হলে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি দেয়া হবে। আজ জাবের, ঝুমা ও আম্মারের ওপর হামলার বিচার না হলে আমরা জুলাইয়ের মত আন্দোলন গড়ে তুলবো।”

শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, “ইন্টেরিম আমাদের আকাঙ্ক্ষিত সংস্কার করতে পারেনি। পুলিশ এখনও আগের মত আচরণ করে যাচ্ছে। হাদি হত্যার বিচার না হলে কিভাবে তা আদায় করে নিতে হয় তা দেশের আপামর জনতা জানে। ছাত্রজনতা যে আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছে ইন্টেরিম তা ধারণ করতে ব্যর্থ হয়েছে।”

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

‎সুন্দরবনের কটকা সমুদ্রসৈকত হুমকির মুখে

আমীরে জামায়াতের সঙ্গে ডেনমার্কের মান্যবর রাষ্ট্রদূত মি. ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এর সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানের সহায়তায় মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে হটাবে চীন!

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল এক কিশোর

আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় জামাত ইসলামির নেতা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবৃতি নিয়ে সংবাদ প্রতিবেদন

আমীরে জামায়াতের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দামুড়হুদায় একজনকে কু/পি/য়ে হ/ত্যা: তিনজনের অবস্থা আ/শং/কা/জ/ন/ক

২,০০০ পিস ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যে ভয়াবহ ঝড় ও প্রবল বৃষ্টিপাতের পর ভূমিধসে অন্তত ১৩ জনের মৃত্যু