মঙ্গলবার , ১৯ মে ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

মালয়েশিয়ায় পাস-এর প্রেসিডেন্ট তান শ্রী আব্দুল হাদী আওয়াং, এমপির সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেলের মতবিনিময় অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়া সফরকালে আজ (১৯ মে) মালয়েশিয়ার সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল পার্টি ইসলাম সে-মালয়েশিয়া (পাস)-এর প্রেসিডেন্ট তান শ্রী আব্দুল হাদী আওয়াং, এমপির সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি এবং পাস-এর সহকারী সেক্রেটারি জেনারেল সাহের সোলাইমান, এমপি।

মতবিনিময়কালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, মুসলিম উম্মাহর সমসাময়িক চ্যালেঞ্জ, এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার জনগণের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এর আগে জনাব মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়ার ক্ষমতাসীন জাস্টিস পার্টির সহ-সভাপতি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময়ও ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

তিস্তার পানির ঢলে উত্তরের জনপদে নতুন শঙ্কা

নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন; পরবর্তী মনোনয়ন পেলেন ফরহাদ

রাজধানীতে ১০৮ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধতায় জনভোগান্তি চরমে

শ্যামনগরে জাতীয় শ্রীমদ্ভগবতগীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুমার দিনে আমল ও ফজিলত

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: ড. হেলাল উদ্দিন

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন ইবি শিক্ষার্থীদের

বিএনপি নেতাদের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক

কাতারের রাজধানীতে ইসরাইলী বর্বরোচিত হামলার প্রেক্ষিতে তারেক রহমানের বিবৃতি

গ্রেপ্তার মোটরসাইকেল মালিক সম্পর্কে যা জানা গেল