মঙ্গলবার , ২ জুন ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

‎বাগেরহাটে মাজারের দিঘিতে গোসলে নেমে কুমিরের পেটে সাত বছরের শিশু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২৬ ৬:২৮ পূর্বাহ্ণ



‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট

‎বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান (রহ.) মাজারের দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণে সাত বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।
‎বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান (রহ.) মাজার-সংলগ্ন দিঘির কুমির সাত বছর বয়সী এক শিশুকে টেনে নিয়ে গেছে। সোমবার রাত সোয়া ৮টার দিকে মাজারের মহিলা ঘাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ শিশু ফাতেমা মাজার এলাকায় বসবাসরত এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। সে মায়ের সঙ্গেই মাজার এলাকায় থাকত।

‎ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি ঘাটে গোসল করতে নামলে হঠাৎ একটি কুমির তাকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

‎ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতের অন্ধকার ও কুমিরের হিংস্র প্রকৃতির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এর আগে গত এপ্রিলে দিঘির কুমিরটি একটি কুকুরকে টেনে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল।

‎উল্লেখ্য, খান জাহান (রহ.)-এর মাজারের দিঘিতে কুমির থাকার দীর্ঘ ঐতিহ্য থাকলেও বর্তমানের কুমিরটি সেই বংশধর নয়। ২০০৫ সালে ভারত থেকে আনা কুমিরগুলোর মধ্যে সর্বশেষ একটি কুমির বর্তমানে দিঘিতে রয়েছে। লোকালয়ের মাঝখানে এমন ঝুঁকিপূর্ণ প্রাণীর উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

উচাখিলায় ‘আলোর অনির্বাণ’-এর ওপেন বুক এক্সাম ২০২৫-এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ–হংকং: ১৪ বল হাতে রেখেই জিতল বাংলাদেশ, লিটনের ফিফটি, ছক্কার রেকর্ড

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বালিকার মৃত্যু এক মুহূর্তের অসতর্কতায় নিভে গেল কিশোরী জীবনের আলো

মানিকছড়িতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

ইরান দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর ইসরায়েল আগ্রাসনের প্রতি নিন্দা জামাতের

ময়মনসিংহ ইয়ুথ ক্লাবের উদ্যোগে থার্টি ফার্স্ট নাইট অপসংস্কৃতি প্রতিরোধ ক্যাম্পেইন শুরু

ডুয়েটে শাটডাউন কর্মসূচির মধ্যেই শিক্ষার্থী শূন্য ক্যাম্পাসে নতুন ভিসির প্রবেশ

শ্যামনগরে অজ্ঞাত ব্যক্তির দাফন সম্পন্ন করল সিডিও

বিএনপির কাউন্সিল ভোটগনণাকালে ব্যালট বাক্স ছিনতাই, ফলাফল স্থগিত

ইবি বাসচালককে মারধর: অজ্ঞাত ২০-৩০ জনের বিরুদ্ধে মামলা