রবিবার , ৭ জুন ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

কুষ্টিয়ার মিরপুরে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মুস্তাক ও কর্মী হাবিব গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ণ

  কুষ্টিয়া জেলা প্রতিননিধি মো মাজহারুল ইসলাম

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা ও এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে মিরপুর থানার অধীন আমলা পুলিশ ক্যাম্প ও কাকিলাদহ পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে মিরপুর উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক (২৫) ও ছাত্রলীগ কর্মী হাবিব (২১)কে গ্রেফতার করা হয়।

বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। সম্প্রতি কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ও সাংগঠনিক তৎপরতার অভিযোগের প্রেক্ষাপটে এ অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ জানায়।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ১৮(১) ধারার ক্ষমতাবলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

আমীরে জামায়াতের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য রাষ্ট্রীয়ভাবে মিমাংসিত বিষয়ে ষড়যন্ত্রমূলক আন্দোলন বরদান্ত করা হবে না

ভালো নেই বংশীয় ঐতিহ্যের ধারক-বাহক মুচি মন্টু রবিদাস।

ইউরোপে এক বছরে গরমে ৬২ হাজার মানুষের মৃত্যু

‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন

লন্ডনে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ

ইবিতে ছেলে শিক্ষার্থীদের বোরকা-হিজাব পরে নাচের ঘটনায় নিন্দা

খাগড়াছড়িতে আন্দোলনের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে: পার্বত্য উপদেষ্টা

গোবিপ্রবিতে আল কুরআন ও কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে সিরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

হত্যাচেষ্টা মামলায় ঢাকসুর ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার