জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
শ্রী মোহন চন্দ্র
যুগযুগ ধরে বংশানুক্রমে জুতা সেলাইয়ের কাজ করছেন পাঁচবিবি উপজেলার বারকান্দ্রীর মুচি সম্প্রদায়ের মন্টু রবিদাস। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে জীবনযাত্রার মান পরিবর্তন করে একাংশ এ পেশা ছাড়লেও এখনো মন্টু বংশ পরম্পরায় বাপ-দাদাদের এ ঐতিহ্যবাহী পেশায় টিকে রয়েছেন। তবে কালের বিবর্তনে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির স্বাভাবিক জীবন যাপনে হিমশিম খেতে হচ্ছে সমাজে পিছিয়ে থাকা এ মন্টু রবিদাস।
মুচি মন্টু রবিদাস জানান, প্রায় ২০-২৫ বছর ধরে এই কাজ করে সংসার চালিয়েছি, কিন্তু এখন আর পারছি না। ঈদ-পূজায় কিছু কাজ হয়। তখন কয়টা টাকা-পয়সা পাই, পরে আর কেউ আসেন না তাই গ্রামে গ্রামে ঘুরে কাজ খুঁজে প্রতিদিন যা পাই, তা দিয়ে চাল-ডাল আনতেই ফুরিয়ে যায় আর মাছ-মাংস তো কত দিন চোখে দেখি না।
মুচি মন্টু রবিদাস আরও জানান, জীবনযাত্রার মান পরিবর্তনে আমরা যারা ছোটবেলা থেকে জুতা সেলাইয়ের কাজ করে আসছি আমরাও চান না আমাদের পরবর্তী প্রজন্ম এই কাজ শিখুক। কারণ এই পেশায় কাজ করে সংসার চালানো যেমন বেশ কষ্টসাধ্য। এমনকি মানুষ এখন আমাদের ভালো চোখে দেখে না।
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা খাতুন জানান, মন্টু মুচি অনেকে দীর্ঘদিন ধরে জুতা সিলাই করে আসছে। সে আসলেই মানবেতর জীবনযাপন করেন। তার জন্য আসলেই উদ্যোগী হওয়া দরকার, কিছু করা দরকার। কেননা এই পেশা ছেড়ে দিলে প্রয়োজনের সময়ে আমাদেরকেই সমস্যার সম্মুখীন হতে হবে।


















