শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

মিষ্টি মিষ্টি কথা বলে ভোট নেয়, জনপ্রতিনিধি হয় অথচ ভোটের পর খোঁজ পাওয়া যায় না : আফজাল হোসাইন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ

আলী হোসেন ( কুমারখালী ) কুষ্টিয়াঃ মিষ্টি মিষ্টি কথা বলে জনগণের ভোট নেয় ; জনপ্রতিনিধি হয় অথচ ভোটের পর সেই জনপ্রতিনিধির খোঁজ থাকেনা। সমাজের মানুষ এখনো অবহেলিত, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

গনতন্ত্রের পথ চলা পাঁচ দশক হলেও প্রকৃত গনতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও আইনের শাসন এখনো প্রতিষ্ঠা পায়নি। এটা একটা জাতির জন্য খুবই দুঃখজনক। এখন সময় এসেছে নতুন কিছু করার, নতুন করে স্বপ্ন দেখার, নতুন বাংলাদেশ গড়ার।

৬ ই সেপ্টেম্বর শনিবার সকালে পৌর শহরের ৩ নং ওয়ার্ডে গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন, কুষ্টিয়া -৪ ( কুমারখালী – খোকসা ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসাইন। তিনি এসময় আরো বলেন, আমি গরীব মেহনতী মানুষের প্রার্থী। আমি আপনাদের সেবক হয়ে পাশে আছি ; থাকবো ইনশাআল্লাহ।

গণসংযোগ চলাকালে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসাইন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। তাদের ব্যাক্তিগত ও পারিবারিক বিষয়ে খোঁজখবর নেন। সুখে দুঃখে পাশে থাকার আশা ব্যক্ত করেন।

সকালে গণসংযোগ চলাকালে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডঃ রবিউল ইসলাম এপিপি, সেক্রেটারি কামাল হোসেন, পৌর জামায়াতে ইসলামীর নেতা আকমাল হোসেন মোল্লা, রবিউল ইসলাম রবি, এম এন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম, পৌর যুব জামায়াতের সভাপতি হাফেজ মাসুদ রানা সহ স্হানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

চাকসু নির্বাচনে অংশ নিবে কিনা ভেবে দেখবে

যশোর-১ (শার্শা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ এর ২য় দিনের ইভেন্ট অনুষ্ঠিত

ইয়েমেনে পাকিস্তানের ক্রুবাহী জাহাজে ইসরাইলি হামলা

আলীকদমে সিএইচটি সম্প্রীতি জোট এর সংবাদ সম্মেলন

ফকিরহাটে সূর্যের দেখা নেই, তীব্র শীতে বিপর্যস্ত

ডাকসুতে শিবিরের জয়ে কংগ্রেস নেতার উদ্বেগ, কড়া জবাব দিলেন মেঘমল্লার

কুমিল্লায় আলোচিত ধর্ষণের দ্বায়ে পুলিশ গ্রেপ্তার করেছে ৫ জনকে।