শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

হলের ভোট গণনা শেষ, এখন জাকসুর শুরু: পোলিং কর্মকর্তা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১২, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হল সংসদের ভোটের গণনার কাজ শেষ হয়েছে। এখন কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নির্বাচনের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল গণমাধ্যমকে বলেন, ‘২০টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। সবশেষ শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের ভোট গণনাও শেষ হয়েছে।’

‘এখন হলের পোলিং এজেন্টদের ডাকা হয়েছে। আশা করছি, কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় সংসদের ভোট গণনাও শুরু হয়ে যাবে’-যোগ করেন তিনি।

১২ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী বৃহস্পতিবার দিনভর ভোটাধিকার প্রয়োগ করেন। কয়েকটি হলে দীর্ঘ লাইন থাকায় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

পরে সেসব ব্যালট বাক্স হল থেকে সিনেট ভবনে নিয়ে আসা হয়। সেখানে রাত ১০টার পর থেকে ভোট গণনা শুরু করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন ইবি শিক্ষার্থীদের

জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে, জনগণ তাদের ক্ষমা করবে না: মির্জা ফখরুল

আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় জামাত ইসলামির নেতা

খাগড়াছড়িত রিজিওনের পক্ষ থেকে অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান।

কাচা বাজারে ৮০ টাকার নিচে নেই কোন সবজি। হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত মানুষ

দেওয়ালে পিট ঠেকে গেলে যে আমল করবেন

সিলেটে দশ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

নারীদের প্রতি সহানুভূতিশীল ছিল ছাত্রলীগ: ভিপি প্রার্থী কাদের

যশোর-৫ আসনে মনিরামপুর ধানের শীষের প্রার্থী নতুন প্রার্থী মুফতি রশীদ ওয়াক্কাস