মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমারখালী জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২, ২০২৫ ৬:১২ পূর্বাহ্ণ

আলী হোসেন, কুষ্টিয়াঃ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের জনক, স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী আন্দোলনের নেত্রী, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১ লা ডিসেম্বর সোমবার কুমারখালীর পৌর শহরের আল-ফালাহা মিলনায়তনে এ-ই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফতাব উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দোয়া মাহফিলে আলোচনা করেন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর ও কুষ্টিয়া -৪ ( কুমারখালী – খোকসা ) আসনের এমপি প্রার্থী আফজাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, সহকারী সেক্রেটারি আবুল হোসেন শসসের, সেক্রেটারিয়েট সদস্য মাওলানা আব্দুল হাকিম।

উপজেলা সেক্রেটারি মামুনুর রশীদের সঞ্চালনায় এসময় আরো আলোচনা করেন, পেশাজীবি নেতা আব্দুল মালেক, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামাল হোসেন, যুবনেতা হাফেজ মাসুদ রানা, সাবেক শিবির নেতা মোহাম্মদ ইমরান হোসাইন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষ জামায়াত নেতা মাওলানা আব্দুল হাকিম দোয়া মোনাজাত করেন। এসময় তার রোগমুক্তি ও সুস্থতার কামনায় দীর্ঘক্ষন দোয়া করা হয়।

উল্লেখ্য যে, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিগত ফ্যাসিস্ট শাসনামলে দীর্ঘদিন মিথ্যা মামলায় কারাভোগ করেন। এসময় তিনি নানান জটিল রোগে আক্রান্ত হন। সেসময় বিদেশে চিকিৎসা নিতে বাঁধা দেওয়ার কারনে বেগম খালেদা জিয়া আরো বেশি রোগাক্রান্ত হন। বর্তমান দেশের সুনামধন্য হাসপাতাল এভার কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এ-ই প্রধানমন্ত্রী।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের অভিযানে ০১টি চোরাই মিনি ট্রাক উদ্ধার এবং সংঘবদ্ধ চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার।

নারীদের বিবস্ত্র করার হুমকি ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্রশিবিরের তীব্র নিন্দা

হলের ভোট গণনা শেষ, এখন জাকসুর শুরু: পোলিং কর্মকর্তা

ডুয়েটে ফের কমিটি দিল ছাত্রদল

লাখে লাখে মানুষ জাল নথি বানালে কিছু করার থাকে না: আসিফ নজরুল

‘অসুরের মুখে দাড়ি ও প্রধান উপদেষ্টার মুখাবয়বে অসুর তৈরি একই সূত্রে গাঁথা’

জুলাই সনদের ভিত্তিতে পিআরে নির্বাচন হতেই হবে

মিষ্টি মিষ্টি কথা বলে ভোট নেয়, জনপ্রতিনিধি হয় অথচ ভোটের পর খোঁজ পাওয়া যায় না : আফজাল হোসাইন

আলজেরিয়ার স্বাধীনতা দিবসে জামাতের অংশ গ্রহণ

জুলাইয়ের মায়েরা” শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

জুলাইয়ের মায়েরা” শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত