বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

তদন্তে র‍্যাগিংয়ের সত্যতা মিললেও শাস্তি কার্যকরে কালক্ষেপ ববি প্রশাসনের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৪, ২০২৫ ৫:৫২ পূর্বাহ্ণ

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের পাঁচজন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে একই বিভাগের ১১তম ব্যাচের নবীন শিক্ষার্থী আল শাহারিয়ার মোহাম্মদ মুস্তাকিম মজুমদারকে অমানবিকভাবে র‌্যাগ দেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে তদন্ত প্রতিবেদন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ তৌফিক আলমের কাছে জমা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন,“আমরা নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। প্রতিবেদনে কিছু সুপারিশ দেওয়া হয়েছে। এটি উপাচার্য সিন্ডিকেটে উপস্থাপন করবেন। সিন্ডিকেটে অনুমোদন হলে শাস্তি কার্যকর হবে।”

তদন্ত কমিটির অন্যতম সদস্য সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম মিয়া বলেন, “আমরা অভিযোগকারী ও উপস্থিত সকল ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত বক্তব্য ও মৌখিক সাক্ষাৎকার নিয়েছি এবং অভিযুক্ত শিক্ষার্থীদের লিখিত বক্তব্য নিয়েছি। সবার বক্তব্য পর্যালোচনা ও ক্রসচেকের ভিত্তিতে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়েছি। অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি সুপারিশ করা হয়েছে।”

গত ২৬ নভেম্বর টোল প্লাজা এরিয়ায় রাতভর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী আল শাহারিয়ার মোহাম্মদ মুস্তাকিম মজুমদার। এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ৩০ নভেম্বর দুপুরে ববি উপাচার্য, প্রক্টর ও বিভাগের চেয়ারম্যান বরাবর তিনটি লিখিত অভিযোগ দিয়েছেন। পরদিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঐ কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। সময়মতো উপাচার্যের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। তবে এই তদন্ত প্রতিবেদন এখন উপাচার্যের টেবিলে ফাইলবন্দি হয়ে পড়ে আছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, তদন্ত কমিটি শাস্তির সুপারিশ করে প্রতিবেদন আমার কাছে জমা দিয়েছে। সিন্ডিকেটে পাশ হওয়ার পর শাস্তি কার্যকর হবে। তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পরেও শাস্তির কালক্ষেপনের বিষয়ে বলেন, আমাদের এখানে সিন্ডিকেটে অনুমোদন ব্যতীত শাস্তি কার্যকর করার সুযোগ না থাকায় কিছুটা দেরি হচ্ছে। আগামী সিন্ডিকেটে আইনের এই জটিলতা কীভাবে দূর করা যায় সে বিষয়টি উত্থাপন করবো যাতে দ্রুত শাস্তি কার্যকর করা যায়।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

গাজী মহা সড়ক অবরোধ করলো ডিপ্লোমা শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও শহরে জামায়াত প্রার্থীর প্রচারণা সামগ্রী নষ্ট করার অভিযোগ

পোস্টাল ভোট দিতে এমপিও ভুক্ত শিক্ষকরা ২৫শে ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য রাষ্ট্রীয়ভাবে মিমাংসিত বিষয়ে ষড়যন্ত্রমূলক আন্দোলন বরদান্ত করা হবে না

ইবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিকে শাখা ছাত্রশিবিরের শুভেচ্ছা 

নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী ১৯৭৩ সালে বিমান ছিনতাই করেছিলেন

গোবিপ্রবিতে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জীবন

ইবি প্রধান ফটকে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সৌজন্য সাক্ষাৎ

পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, সিদ্ধান্ত নেবে দলগুলো: প্রেস সচিব