রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঝিনাইগাতীর রাংটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ণ

তৌহিদুর রহমান শেরপুর
প্রতিনিধি-

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া আপন স্কুল সংলগ্ন এলাকায় আজ সকাল আনুমানিক ৯টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। রাংটিয়া থেকে ঝিনাইগাতীগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি RTR 4V মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই মোঃ বাক্কার মিস্ত্রি (৬০) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দুর্ঘটনায় মোট তিনজন আরোহী আহত হন, যাদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার ফলে ওই এলাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের আত্মার মাগফিরাত কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
সচেতন মহল মনে করছেন, সড়কে সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই সবাইকে সড়ক পথে চলাচলের সময় আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহ মহানগর শিবিরের বিক্ষোভে হাদি হত্যার বিচার প্রতিবাদ

ফ্যাসিবাদবিরোধীদের নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার হবে: এ্যানি

জামায়াত কার্যালয়ে হামলার এক যুগ পর দেড়শ আসামি

বাংলাদেশ–হংকং: ১৪ বল হাতে রেখেই জিতল বাংলাদেশ, লিটনের ফিফটি, ছক্কার রেকর্ড

যশোর-৩ সদর আসনে অমিতের পক্ষে বিএনপির মনোনয়ন সংগ্রহ

ভাইরাল জ্বরের করণীয়

ইবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক গবেষণা সম্মেলন ‘কম্পাস-২০২৫’ সম্পন্ন

রাজশাহীতে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা ও মোটরসাইকেল ছিনতাই অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

ফজরের আজান ঘুমের ডিস্টার্ব হয় বলে ইমামকে কুপিয়ে হত্যা করলো বিএনপি নেতা

সারা দেশে অবস্থান কর্মসূচি ঘোষণা ডিপ্লোমা প্রকৌশলীদের