সোমবার , ১৩ এপ্রিল ২০২৬ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইবি প্রধান ফটকে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
প্রতিবেদক
এপ্রিল ১৩, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি:

সড়কপথে যশোর থেকে ঢাকায় ফেরার পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রনেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

সোমবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে ইবির প্রধান ফটকের সামনে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন।

জানা গেছে, এদিন রাতে শিক্ষামন্ত্রীর গাড়িবহর ইবির প্রধান ফটক অতিক্রম করার সময় কিছুক্ষণের জন্য সেখানে যাত্রা বিরতি করে।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং কুশল বিনিময় করেন। একইসাথে সেখানে উপস্থিত শাখা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরাও মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ পান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে সোমবার শিক্ষামন্ত্রী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজিত একটি সেমিনারে অংশগ্রহণ করেন। এছাড়াও দুপুরে যশোর পিটিআই মিলনায়তনে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। দিনব্যাপী এসব কর্মসূচি শেষে রাতে সড়কপথে ঢাকায় ফেরার পথেই ইবিতে এই সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে

বিশেষ রাজনৈতিক দলের ডিসি-এসপি বানানো হচ্ছে: রিজভী

সদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চক রংধনু স্পোর্টিং ক্লাবকে খেলা সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী

আমাদের তিনটি মৌলিক অঙ্গীকার হলো- শিক্ষা সংস্কার, দুর্নীতি দমন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠন- ডা. শফিকুর রহমান

নারীদের প্রতি সহানুভূতিশীল ছিল ছাত্রলীগ: ভিপি প্রার্থী কাদের

যাত্রাবাড়ীতে নির্যাতন ও প্ররোচনায় গৃহবধূর আত্মহত্যা

আগুন শুধু জ্বালায় পুড়ায়, নিজে তো পুড়ে না

উপ-রেজিস্ট্রারের দাঁড়ি ধরে টান, সিঁড়িতে ফেলে দেওয়া হয় প্রোভিসিকে

এমপি সাহেব হিসাব দাও’—নতুন রাজনৈতিক সংস্কৃতির অঙ্গীকার জামায়াত প্রার্থী মো. মহসীন

ভূঞাপুর ৫০ শয্যা হাসপাতালে ডেন্টাল যন্ত্রাংশ অকেজো: চিকিৎসা বঞ্চিত লক্ষাধিক মানুষ