শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৭, ২০২৫ ৭:০৬ পূর্বাহ্ণ


মামুনুর রশিদ
উপজেলা প্রতিনিধি ভাঙ্গা ফরিদপুর
ঘন কুয়াশায় ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই ও বোনসহ তিনজন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানের জনগণ সহযোগিতায় হতাহতদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন বলে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি তবে পুলিশ জানিয়েছেন নিহতদের পরিচয় সনাক্তের কাজ চলছে।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিম।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত

ইবিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কল্যাণ সমিতি গঠন

হত্যার শিকার ৯, গায়েবি মামলায় ১১ হাজার নেতাকর্মীকে হয়রানি

কুষ্টিয়া -৪ আসনঃ ৮ দলের জনপ্রিয় প্রার্থী আফজাল ; বিকল্প ভাবলে হাতছাড়া হবে আসন

রাজস্ব বোর্ডের ৬ কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতি অভিযোগ অনুসন্ধান করছে দুদক

মোহনপুরে শহীদ ওসমান হাদির স্মরণে দোয়া

মোহনপুরে শহীদ ওসমান হাদির স্মরণে দোয়া

গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করলো জাতিসংঘ

আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় জামাত ইসলামির নেতা

রাজনীতিবিদরা মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছেন

জুলাই সনদ পর্যালোচনা করে জমা দেয়নি সাতটি রাজনৈতিক দল