রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

হাওর ও নদী রক্ষা আন্দোলন এর সুনামগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত ; সভাপতি রাজু,সেক্রেটারি মিলন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৮, ২০২৫ ৪:৫১ পূর্বাহ্ণ

মোঃ মোশফিকুর রহমান স্বপন
সুনামগঞ্জ:

দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করো, হাওরাঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করো’—এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন
হাওর ও নদী রক্ষা আন্দোলন এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

​জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লাইব্রেরি প্রাঙ্গণে এসে মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

​সংগঠনের জেলা আহ্বায়ক শাহ কামালের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুহেল আলম ও যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক মিলন’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলন এর যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল ইসলাম মজনু।
এবং সাংগঠনিক বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ। শোক প্রস্তাব পাঠ করেন যুগ্ম আহ্বায়ক ওবায়দুল মুন্সী।

​আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ধূর্জটি কুমার বসু, সৈয়দ মুহিবুল ইসলাম, যোগেশ্বর দাশ, চিত্তরঞ্জন তালুকদার, সুকেন্দু সেন, ইকবাল কাগজী, অ্যাড. এনাম আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবর-এর সম্পাদক পঙ্কজ দে এবং অ্যাড. মহসিন রেজা মানিক, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান।

এছাড়া আরও বক্তব্য রাখেন, সংগঠনের উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ, এর পরে সংগঠনের সার্বিক কার্যক্রম, পরিকল্পনা, সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মাল্টিমিডিয়ায় তথ্য উপস্থাপন করেন সংগঠনের সদস্য মিজানুল হক সরকার।

​সম্মেলনে হাওরাঞ্চলের উন্নয়নে সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য ও দাবি তুলে ধরা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হল, হাওরের কৃষি, কৃষক ও মৎস্যজীবীদের ন্যায্য অধিকার আদায়ে জনমত গঠন, ​জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবনে সরকারকে চাপ দেওয়া, ​নদী ও খনিজ সম্পদ রক্ষায় তদারকি এবং বোরো ফসল রক্ষায় সঠিক পরিকল্পনা বাস্তবায়ন, হাওর এবং নদী খননে গুরুত্বারোপ,
জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের প্রবেশাধিকার নিশ্চিত করা ইত্যাদি।

সুপরিকল্পিত ভাবে হাওর রক্ষায় বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা।

এছাড়াও বক্তারা দেশ ও জাতির স্বার্থে সুনামগঞ্জ তথা অন্যান্য জেলার হাওরের জীববৈচিত্র্য সুরক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তরকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করার আহ্বান জানান।

তৃতীয় অধিবেশনে উদেষ্টা ও উপজেলার আহ্বায়কদের নিয়ে কাউন্সিল গঠন করা হয়। সবার ভোটাধিকারের মাধ্যমে আগামি দুই বছরের জন্য সংগঠনের সভাপতি নির্বাচিত হন মো. রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন। আগামি ১৫ দিনের ভিতরে জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্তের মাধ্যমে সম্মেলনের পরিসমাপ্তি হয়।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা খাজা সলিমুল্লাহ খবর জিয়ারত করলেন সাদিক কায়েম

‎সুন্দরবনে চোরা শিকারিদের লোভের মরন ফাঁদে বাঘ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১২ দিনের ছুটিতে যাচ্ছে গোবিপ্রবি

ইবিতে নতুন ভিসির নিয়োগ

পীরগঞ্জ পৌর শহরে রাতের বাজারে ইউএনওর হঠাৎ অভিযান, ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশ

আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় জামাত ইসলামির নেতা

ছিনতাইকারীর হামলায় গোবিপ্রবি শিক্ষার্থী গুরুতর আহত

ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামী সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল নেতা আমান

ঘাটাইলে বনের সীমানায় অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অবমাননাকর বক্তৃতা প্রদানের প্রতিবাদে বাগছাসের বিক্ষোভ সমাবেশ।